ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা গোদাগাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকের দাফন গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? নাটোরে গৃহবধূ মীম হ/ত্যা; রাজুকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা বাংলাবান্ধা স্থলবন্দরে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড, লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ পঞ্চগড়ে মার্কিন রাষ্ট্রদূত, বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন রাজশাহী নগরীর সড়ক বিভাজকে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক সৌদিতে ৫৫ হাজার টাকার চাকরির স্বপ্ন, দেশে ফিরে সর্বস্বান্ত সাইফুল

বাগাতিপাড়ায় ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৪২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ৪৮৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

নাটোরের বাগাতিপাড়ায় সরকারি কলেজে ২০২৫ এর এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফরম পূরণের অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পরীক্ষার্থীরা। রবিবার (৯ মার্চ) বেলা ১২ টার দিকে ওই কলেজের প্রধান ফটকের সামনের রাস্তায় দাড়িয়ে ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারোয়ার জামানের বিরুদ্ধে অভিযোগ এনে বিভিন্ন স্লোগান দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগও দাবি করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, শিক্ষা বোর্ডের নিয়মনীতি উপেক্ষা করে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য বিজ্ঞান বিভাগে ৫ হাজার ৬শ ৪০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষার জন্য ৫ হাজার আশি টাকা নির্ধারণ করেছে কলেজ কর্তৃপক্ষ। যা অন্যান্য কলেজের তুলনায় অনেক বেশি। তারা আরো জানান, আমাদের গ্রামের কলেজে এত টাকা দিয়ে ফরম পূরণ করা কোন ভাবেই সম্ভব না। ফরমপূরণের টাকা কমানোর জন্য অধ্যক্ষ স্যারের কাছে গেলে তিনি বলেন, টাকা কমানো সম্ভব না। তোমাদের ইচ্ছা হলে এই টাকা দিয়ে ফরম পূরণ করে পরীক্ষা দাও না হলে দেয়ার দরকার নাই। তোমরা পরীক্ষা না দিলেও আমার কোর আফসোস নাই। কারণ তোমরা পরীক্ষা দিলেও আমি বেতন পাবো না দিলেও আমি বেতন পাবো।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কলেজের প্রশাসন ভবন হয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অফিসের সামনে গিয়ে সেখানে দাঁড়িয়ে অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে মানববন্ধনকারীরা।

এবিষয়ে বাগাতিপাড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারোয়ার জামান বলেন, নিয়মবহির্ভূত কোনো টাকা নেয়া হচ্ছেনা। বোর্ডের নিয়মনীতি মেনেই ফরম ফিলাপের ফি নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় : ০৯:৪২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫