ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

রাণীনগরে বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২৭:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ২৯৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁর রাণীনগরে শফিয়ত আলী নামে এক বিএনপি নেতার উপর হামলা চালিয়ে মারপিট করে রক্তাক্ত জখম করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বড়গাছা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে গহেলাপুর বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শফিয়ত আলী উপজেলার বড়গাছা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। তিনি গহেলাপুর গ্রামের বাসিন্দা। গত মঙ্গলবার বিকেলে গহেলাপুর বাজারে তার উপর হামলা চালিয়ে মারপিট করে রক্তাক্ত জখম করা হয়।

মানববন্ধনে বড়গাছা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা তাঁতীদলের সভাপতি সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সদস্য তারেকুল ইসলাম পিন্টু, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ইউছুফ আলী খাঁন, পারইল ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বড়গাছা ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইসরাফিল প্রমুখ। এছাড়া মানববন্ধনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়। এ সময় বক্তারা বিএনপি নেতার উপর হামলাকারী ও মারপিটকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

শফিয়ত আলী জানান, গ্রামে মাদক বেচাকেনা হচ্ছে ও রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বিভিন্ন বাড়ির গেটে সিকল তুলে দিয়ে ভয়ভীতি দেখাচ্ছিলেন। এসব ঘটনা জানার পর গ্রামের মসজিদে আমি কথাগুলো তুলে ধরি ও প্রতিবাদ করি। এরপর থেকে বিভিন্ন অচেনা নম্বর থেকে ও ফেক আইডি থেকে আমাকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছিল। গত মঙ্গলবার বিকেলে আমি ব্যক্তিগত কাজে নিজ গ্রাম গহেলাপুর বাজারে গেলে একই গ্রামের জলিলের সঙ্গে একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এবং ওই সব ঘটনা নিয়ে প্রতিবাদ করার জেরে জলিল ও তার ছেলে মাসুদ, মামুনসহ কয়েকজনের আমার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা আমাকে লাঠিসোটা ও হাতুড়ি দিয়ে মারপিট করে এবং আমার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। এ ঘটনায় আমার স্ত্রী বাদি হয়ে থানায় এজাহার দায়ের করেছেন।

মারপিটের অভিযোগের বিষয়ে জানতে জলিলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার মুঠোফোন বন্ধ থাকায় তার কোন মন্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

March 8, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০১:২৭:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫