ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

শেরপুরে জি-৭ হোটেলসহ ৫ ব্যবসায়ীকে অর্থদন্ড

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:১৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ৪০৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে জি-৭ হোটেলসহ ৫ ব্যবসায়ীকে অর্থদন্ড

শেরপুরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি,গুনগত মানহীন পণ্য বিক্রী,মজুদ করে কৃত্রিম সংকট তৈরী সহ ভোক্তাদের হয়রানীরোধে বাজার নিয়ন্ত্রণে তদারকিতে নেমেছে শেরপুর জেলা প্রশাসন। এরি অংশ হিসেবে নিয়মিত বাজার মনিটরিংকালে শনিবার (৮মার্চ) দুপুরে শেরপুর পৌর শহরের প্রাণকেন্দ্র রঘুনাথ বাজার ও মুন্সীবাজার এলাকায় ফলমুলের দোকান,হোটেল-রেস্তোরা ও বেকারী দোকানগুলোতে তদারকি করা হয়।

এসময় নানা অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংক্ষরণ আইন-২০০৯-এর বিভিন্ন ধারায় ভ্রাম্যমান আদালতে ২ টি হোটেল,২টি ফলের দোকান ও একটি বেকারী দোকানকে ১১ হাজার ৫০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।এই অভিযানে নেতৃত্ব দেন, জেলা বাজার মনিটরিং টিমের কর্মকর্তা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার।

এসময় অন্যান্যদের মাঝে মনিটরিং টিমের সদস ক্যাব শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মো. মনিবুল ইসলাম উপস্থিত ছিলেন। বাজার মনিটরিং টিমকে সার্বিক সহযোগিতা করেন, জেলা পুলিশের একটি দল এবং কালেক্টরেট জিএম শাখার সাপোর্ট স্টাফরা।

মনিটরিংকালে শহরের মুন্সীবাজার এলাকার জি-৭ রেস্তোরা ও চাইনীজ হোটেলের রান্নাঘরের ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্নাকরা মাংস মজুদ করা,কাচ্চি তৈরীর জন্য ভেজাল ও বাসি মাংস মৌজুদ করে রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মুন্সীবাজার এলাকার মোহাম্মদীয়া বেকারীর দোকানদার মো. মোয়াজকে উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীণের তারিখ এবং বিক্রয়মুল্য লেখা না থাকার জন্য ২ হাজার টাকা, রঘুনাথ বাজার এলাকার বিএনপি অফিসের পাশে চাঁন মিয়ার হোটেলে খাবার সংরক্ষণে ত্রুটি ও ঢেকে না রাখায় ৫০০ টাকা এবং মুল্য তালিকা টানানো না থাকার কারণে সত্যবতী সিনেমা হল সংলগ্ন দুই ফল ব্যবসায়ী ফরিদ মিয়াকে ৩ হাজার টাকা ও সুজন মিয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

বাজার মনিটরিংকালে টিমের সদস্যরা বাজারের খুচরা ও পাইকারি বিক্রেতাদের সাথে কথা বলেন এবং বিভিন্ন দোকানে পণ্যের দাম,মান,মূল্য তালিকা প্রদর্শন ও পণ্যের সরবরাহ ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেন।এসময় বাজার দর,ব্যাবসায়িক লাইসেন্স, বিক্রয় মুল্য তালিকা,ক্রয় রশিদ ও পরিস্কার পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করা হয়। রমজান মাসে ভোক্তা সাধারণ মানুষ যাতে কোনোভাবে প্রতারণার সম্মুখীন না হন সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। সেইসাথে হোটেলে মানসম্মত খাবার বিক্রীতে অবহেলা এবং ফলমুলের দাম বৃদ্ধির বিষয়টি অবলোকন করে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং যৌক্তিক লাভ বিবেচনায় সহনীয় মূল্যে দ্রব্যমুল্য বিক্রীর নির্দেশনা প্রদান করা হয়।

March 8, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে জি-৭ হোটেলসহ ৫ ব্যবসায়ীকে অর্থদন্ড

আপডেট সময় : ০১:১৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫