ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৩২:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ৩০৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন

নাটোর জেলায় গ্যাস সংযোগ প্রদানের দাবীসহ কালক্ষেপনের মাধ্যমে জেলা প্রশাসনে প্রশ্নবিদ্ধ নিয়োগ বাতিল ও তদন্ত চেয়ে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (৫ মার্চ) বিকেল তিনটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলার আহবায়ক শিশির মাহমুদ, সদস্য সচিব সামিউল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ ওবায়দুল্লাহ মীম, সিনিয়র যুগ্ন আহবায়ক ফাহাদ ইবনে জাহিদ, যুগ্ন সদস্য সচিব রেজা রাব্বানি সহ বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে নাটোর শহরের পাশ দিয়ে যাওয়া মাত্র ১৪ কিলোমিটার দূরে বাগাতিপাড়ার উপর দিয়ে গ্যাসের পাইপ লাইন গেছে রাজশাহীতে। কিন্তু সেই সময়ে নাটোরে গ্যাস সংযোগ দেওয়া হয়নি। অথচ নাটোরে দেশের খ্যতনাম প্রাণ এগ্রো কোম্পানী, কিশোয়ান, পারট্রেক্সসহ স্থানীয় অনেক ক্ষুদ্র ও মাঝারি ধরনের শিল্পকারখানা রয়েছে। জ্বালানী গ্যাসের অভাবে সেগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে শিল্প-কারখানা রক্ষা ও সম্প্রসারনের লক্ষ্যে গ্যাস সংযোগ জরুরী হয়ে পড়েছে। তাই জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে দাবী, এ জেলায় যেন দ্রুত গ্যাস সংযোগ দেওয়া হয়।

তারা অভিযোগ করে বলেন, ১৬ বছরে জেলা প্রশাসকের কার্যালয়ে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের আমলে বিভিন্ন পদে জনবল নিয়োগ করা হয়েছে, যা একে বারে প্রশ্নবিদ্ধ। কারন এসব পদে চাকুরীর জন্য দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে উর্ত্তীণ মেধাবীরা আবেদন করেছিলেন, তারা পরীক্ষাও দিয়েছিলেন। কিন্তু ফলাফলে কালক্ষেপন করা হয়েছে এবং মেধাবীদের অকৃতকার্য দেখিয়ে অপেক্ষাকৃত কম মেধাবীদের কৃতকার্য দেখিয়ে অনিয়ম তান্ত্রিক পন্থায় দলীয় লোকদের চাকুরী দেয়া হয়েছে। যা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন রয়েছে এবং শহর জুড়ে এনিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এখন আমাদের দাবী জেলা প্রশাসনে প্রশ্নবিদ্ধ নিয়োগ বাতিল ও সেগুলোর তদন্তের মাধ্যমে সুষ্ঠ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না করা হলে আন্দোলন গড়ে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন

আপডেট সময় : ০৩:৩২:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫