ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

মান্দায় নিখোঁজের তিনদিন পর তরুণের মরদেহ উদ্ধার

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:১৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ২৯৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় নিখোঁজের তিনদিন পর তরুণের মরদেহ উদ্ধার

নওগাঁর মান্দায় নিখোঁজের তিনদিন পর ওমর ফারুক (২০) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর রেলস্টেশনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহত ওমর ফারুক মান্দা উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের আহাদ আলী ছেলে ও পেশায় বিদ্যুতের ওয়্যারিং মিস্ত্রি ছিলেন। গত বুধবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহতের বাবা আহাদ আলী জানান, ছেলে ওমর ফারুক ও দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের বাসিন্দা রকিবুল ইসলাম রাব্বি একই সঙ্গে থেকে বাসাবাড়িতে বিদ্যুতের কাজ করত। গত বুধবার দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকায় রাব্বির শ্বশুর বাড়ি যাওয়ার কথা বলে তারা দুজনে বেরিয়ে যায়। এর পর থেকে ছেলে ওমর ফারুকের হদিশ পাওয়া যাচ্ছিল না।

ওমর ফারুকের বাবা আহাদ আলী অভিযোগ করে বলেন, রাব্বির মোবাইলফোনে যোগাযোগ করা হলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবস্থানের কথা উল্লেখ করে অসংলগ্ন কথাবার্তা বলছিল। এ অবস্থায় শনিবার দুপুরে টাঙ্গাইল জিআরপি ফাঁড়ি পুলিশের মাধ্যমে ছেলের মৃত্যু সংবাদ পাওয়া যায়।

এ প্রসঙ্গে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মির্জাপুর রেলস্টেশন এলাকা থেকে অজ্ঞাত পরিচয় হিসেবে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপপরিদর্শক নজরুল ইসলাম আরও বলেন, ওই তরুণের কাছে থাকা কিছু কাগজপত্র থেকে তার পরিচয় সনাক্তের পর পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। ঘটনায় মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল ইসলাম রেলওয়ে থানায় অপমৃত্যুর একটি মামলা করেন।

March 2, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় নিখোঁজের তিনদিন পর তরুণের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:১৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫