ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

সিংড়ায় সাবেক বিএনপি নেতা ও অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচীতে হামলা

নাটোর প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০১:৪০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ৩১৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় সাবেক বিএনপি নেতা ও অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচীতে হামলা

নাটোরের সিংড়া উপজেলার দমদমা পাইলট স্কুল ও কলেজের নতুন কমিটি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ বাতিল এবং অধ্যক্ষ ও সদ্য বিলুপ্ত উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনু’র বিভিন্ন অনিয়মের তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালনকালে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে সিংড়া পৌর শহরের ৩ নং ওয়ার্ডে শিক্ষা প্রতিষ্ঠানটির মূল ফটকের সামনে এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন চলাকালে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর মদদপুষ্ট ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোবাহান ও সাধারণ সম্পাদক সায়েদ এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন হামলার শিকার সদ্য বিলুপ্ত সিংড়া উপজেলা বিএনপি’র সাবেক সদস্য আমিনুল ইসলাম।

হামলার শিকার আমিনুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটির শিক্ষকরা ক্লাস না নেওয়া, আর্থিক প্রতিবেদন প্রকাশ না করাসহ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নানা অনিয়মের বিষয়ে তদন্তের দাবি জানিয়ে মানববন্ধন করছিল এলাকাবাসী। এসময় সোবাহান ও সায়েদ আমার উপর হামলা চালালে একাবাসী আমাকে রক্ষা করে। হামলাকারীরা আনুর মদদপুষ্ট। সন্ধ্যায় এলাকাবাসীর সিদ্ধান্তক্রমে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে কথা বলতে বিএনপি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম আনুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ঢাকায় বিএনপির অনুষ্ঠানে ব্যস্থ থাকায় তাকে পাওয়া যায়নি।

সিংড়া থানার অফিসার ইনচার্জ আসমাউল হক জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেমন কিছু পায়নি। এই ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেনি।

February 27, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় সাবেক বিএনপি নেতা ও অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচীতে হামলা

আপডেট সময় : ০১:৪০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫