ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় কালো জাদুর কথা বলে স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে প্রতিমন্ত্রী পুতুল তেঁতুলিয়ায় ৫৮ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৪৫ হাজার টাকা রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০ গাছের চারা বিতরণ পঞ্চগড়ে প্রতিবন্ধী সেবা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক, শিশুদের সঙ্গে কাটালেন সময় রাণীশংকৈলে তরুণদের দক্ষতা উন্নয়নে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম বগুড়ার শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা সামাজিক নিরাপত্তার সুবিধা পেতে প্রকৃত যোগ্যদের অগ্রাধিকার দিতে হবে- পুতুল লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, তিনজনের কারাদণ্ড পঞ্চগড়ে এমপি-প্রতিমন্ত্রীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

রাজশাহীতে চুরি ছিনতাই রোধে লাঠি হাতে রাতে পাহারায় বৈষম্যবিরোধী ছাত্ররা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৬:৪৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ২৫০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে চুরি ছিনতাই রোধে লাঠি হাতে রাতে পাহারায় বৈষম্যবিরোধী ছাত্ররা

রাজশাহী নগরীতে চুরি ছিনতাই রোধে লাঠি নিয়ে রাত পাহারা দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্ররা। দেশজুড়ে রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বেকায়দায় পড়েছে প্রশাসন। গত সোমবার থেকে শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান। পাশাপাশি টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবুও আতঙ্ক থামছে না মানুষের মাঝে। পরিস্থিতি সামাল দিতে এবার লাঠি হাতে রাজশাহীর গুরুত্বপূর্ণ রাস্তায় নেমেছে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররাও। সোমবার রাত থেকেই তারা লাঠি হাতে নিয়ে রাজশাহী নগরীর বিভিন্ন রাস্তায় টহল দিতে শুরু করেন।

ছাত্ররা জানান, সারাদেশের মতো রাজশাহী আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটে। পরিস্থিতি সামাল দিতে তারা রাস্তায় নামেন শতাধিক শিক্ষার্থী। তারা লাঠি-সোঠা হাতে নিয়ে রাস্তায় পাহারা দিতে থাকেন। এছাড়াও মোটরসাইকেল নিয়েও আলাদা আলাদা দল করে বিভিন্ন মোড়ে মোড়ে টহল দিতে থাকেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনত্যম সদস্য নাইমুর রহমান নাইম বলেন, রাজশাহী শান্তির শহর। কিন্তু কিছুদিন হলো এই শহরও যেন অস্থিতিশীল হয়ে উঠছে। কয়েকদিন আগে একজন ইলেক্ট্রিক ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। প্রায় প্রতিদিন শহরের কোনো না কোনো এলাকায় চুরি-ছিন্তাই ঘটছে। এই অবস্থায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা মাঠে নেমেছি।

নেওয়াজ শরীফ নামের আরেক ছাত্র বলেন, আমরা দেশের শান্তির জন্য জীবন বাজি রেখে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলন করেছি। তার পরেও মানুষের মাঝে শান্তি আসেনি। এই সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাই আবার দেশের প্রয়োজনে লাঠি হাতে নিয়ে রাস্তায় নেমেছি।

রাজশাহী মহানগর পুলিশের মূখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, রাজশাহী নগরীর পরিস্থিতি অনেকটায় স্বাভাবিক রয়েছে। তার পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে শিক্ষার্থীরাও মাঠে নেমেছেন। এটি একটি ভালো দিক। তিনি বলেন অপারেশন ডেভিল হান্টে অভিযানে প্রতিদিন অপরাধীদের আটক করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে চুরি ছিনতাই রোধে লাঠি হাতে রাতে পাহারায় বৈষম্যবিরোধী ছাত্ররা

আপডেট সময় : ০৬:৪৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫