ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় কালো জাদুর কথা বলে স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে প্রতিমন্ত্রী পুতুল তেঁতুলিয়ায় ৫৮ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৪৫ হাজার টাকা রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০ গাছের চারা বিতরণ পঞ্চগড়ে প্রতিবন্ধী সেবা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক, শিশুদের সঙ্গে কাটালেন সময় রাণীশংকৈলে তরুণদের দক্ষতা উন্নয়নে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম বগুড়ার শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা সামাজিক নিরাপত্তার সুবিধা পেতে প্রকৃত যোগ্যদের অগ্রাধিকার দিতে হবে- পুতুল লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, তিনজনের কারাদণ্ড পঞ্চগড়ে এমপি-প্রতিমন্ত্রীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

বাগাতিপাড়ায় আর্মি ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাউয়েট, কাদিরাবাদ, (বাগাতিপাড়া) নাটোরঃ
  • আপডেট সময় : ১১:৪৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ৩৬৬ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় আর্মি ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এ ‘বাউয়েট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিন সকালে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কবুতর উড়ানো, খেলার উদ্বোধনী মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাউয়েট উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বাউয়েট বিএনসিসির একদল চৌকস ক্যাডেট প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন। বাউয়েট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আহ্বায়ক, সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন স্বাগত বক্তব্য রাখেন। ক্রীড়াবিদ ইইই বিভাগের শিক্ষার্থী তানভীর নেয়াজ ফাহিম ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী নূরে ফাতেহা রাসা বার্ষিক ক্রীড়ার মশাল প্রজ্জ্বলন করে পুরো মাঠ প্রদক্ষিণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মো. শওকত হুসেন, পিএসসি, (অবঃ), রেজিস্ট্রার লেঃ কর্ণেল কেএফএ সোহেল (অবঃ), মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূ্ঞাঁ, প্রক্টর ও সিই বিভাগের সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. মোঃ মাহমুদুর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্টা ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদার রহমান, বিভাগীয় প্রধানগণ, ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষক মন্ডলী, কর্মকর্তাগণ ও শিক্ষার্থীবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের আটটি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছেলে ও মেয়েদের ‘যেমন খুশি তেমন সাঁজোসহ আলাদাভাবে ২৪ টি ইভেন্টের পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগীদের মধ্যে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক প্রদান করা হয়। ৩ টি স্বর্ণ পদক, ১ টি রৌপ্য পদক এবং ৩ টি ব্রোঞ্জ পদক পেয়ে পদক তালিকায় শীর্ষে স্থান অর্জন করে নেয় সিই বিভাগ। উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের ধারাভাষ্য প্রদান করেন সিএসই বিভাগের শিক্ষার্থী সাদমান আহমেদ তূর্য্য ও মাইশা তাসমিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় আর্মি ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৪৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫