ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

আমরা একটা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি- এনবিআর চেয়ারম্যান

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৪:৪২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ২৮৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমরা একটা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি- এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, ওয়ার্ল্ডের মধ্যে এত কম ট্যাক্স কোনো জাতি দেয় না। এটা কিন্তু সত্য কথা। আমরা একটা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি। কারণ, আমরা ৫২-৫৩ বছর ধরে প্রতিবছর ঋণ করে করে আমাদের বাজেট বড় হয়েছে। সেই ঋণের কিস্তি দেওয়া এবং এর সুদ দেওয়া বিরাট বারডেন হয়ে গেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে রাজশাহী চেম্বার এর আয়োজনে আগামী ২০২৫-২০২৬ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে রাজশাহী বিভাগের সব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, আমাদের অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে হবে। না হলে এই দেশ এগোতে পারবে না। আমরা এখন অটোমেশনের দিকে জোর দিচ্ছি। সারাদিনের সব চিন্তা আমাদের অটোমেশিন কেন্দ্রীক। এবার ১৪ লাখ ৩২ হাজার মানুষ অনলাইনে রিটার্ন দিয়েছেন।

ট্যাক্স আদায়ে জোর দেওয়া হচ্ছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের ১ কোটি ১২ লাখ টিআইএনধারী আছে। রিটার্ন দেয় ৪০ লাখ। তার মধ্যে ২৫-২৬ লাখই খুব একটা ট্যাক্স দেয় না, দিলেও একেবারে মিনিমাম ট্যাক্স। আর বাকিদেরকে আমরা চেইজ করতে পারছি না। এটা নিয়ে আমরা নিয়ে সিরিয়াসলি কাজ করছি। প্রতিদিন একঘণ্টা কমিশনারদের সঙ্গে জুম মিটিং করছি। যারা রিটার্ন দিচ্ছেন না, তাদেরকে নোটিশ করা হোক। তাদের অর্থের ট্রানজাকশন ট্র্যাক করা হোক। বাড়ি বাড়ি গিয়ে সম্পদ খোঁজা হোক। রাজশাহী বিভাগের ৮ জেলার ব্যবসায়ীরা সভায় তাদের মতামত তুলে ধরেন।

প্রাক-বাজেট সভায় সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। সভায় এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

February 25, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমরা একটা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি- এনবিআর চেয়ারম্যান

আপডেট সময় : ০৪:৪২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫