ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

রাজশাহী স্টেশনে দুটি বগি রেখে ছেড়ে যায় সাগরদাঁড়ি এক্সপ্রেস

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৭:৩২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ৩১৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী স্টেশনে দুটি বগি রেখে ছেড়ে যায় সাগরদাঁড়ি এক্সপ্রেস

চলন্ত অবস্থায় দুটি বগি রেখে রাজশাহী থেকে খুলনায় উদ্দেশ্যে ছেড়ে গেছে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি। ১০ কিলোমিটার দূরে হরিয়ান স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের দুটি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর গড়তে গড়তে বেলপুকুর পর্যন্ত যায় বগি দুটি। তবে ওই বগিগুলোতে কোনো যাত্রী ছিল না।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সাগরদাঁড়ি চলে যাওয়ার পরে সকাল সাড়ে ৬টার দিকে তিতুমীর এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে। এরপর হরিয়ান স্টেশনে গিয়ে দাঁড়ায়। পরে তিতুমীর এক্সপ্রেসের ইঞ্জিন নিয়ে গিয়ে আবার সাগরদাঁড়ি এক্সপ্রেসের বগি দুটি আনা হয় হরিয়ান স্টেশনে।
ততক্ষণ হরিয়ান স্টেশনে তিতুমীর এক্সপ্রেসের যাত্রীবাহী বগিগুলো দাঁড়িয়ে ছিল। পরে সকাল ৮টায় তিতুমীর এক্সপ্রেস হরিয়ান স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্য যাত্রা করে।

হরিয়ান স্টেশনের মাস্টার মনিরুল ইসলাম বলেন, বগিগুলো এমটি ছিল। তাতে কোনো যাত্রী ছিল না। বগি দুটি রেখেই সাগরদাঁড়ি ট্রেন খুলনার উদ্দেশ্যে চলে যায়। এতে তিতুমীরের সময় খানিকটা বিলম্ব হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

February 25, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী স্টেশনে দুটি বগি রেখে ছেড়ে যায় সাগরদাঁড়ি এক্সপ্রেস

আপডেট সময় : ০৭:৩২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫