ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড রাণীনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ডেঙ্গু প্রতিরোধে ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, বন্ধু হাসপাতালে

ঝিনাইগাতীতে তিন গরুচোর সন্দেহে পুলিশে দিলো এলাকাবাসী

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ৩৫৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে তিন গরুচোর সন্দেহে পুলিশে দিলো এলাকাবাসী

শেরপুরের ঝিনাইগাতীতে গণধোলাইয়ের পর তিন জনকে গরুচোর সন্দেহে পুলিশে দিলো এলাকাবাসী। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ফাকরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, উপজেলার দুধনই তালতলা এলাকার আব্দুল আজিজের ছেলে আলম মিয়া (৩৫), আব্দুল লতিফের ছেলে গোলাম রাব্বি (১৭) এবং সাইদুল ইসলামের ছেলে শামিম মিয়া (২৪)।

স্থানীয় বাসিন্দাদের সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে ফাকরাবাদ এলাকার কৃষক আলী হোসেনের গোয়াল ঘরে গরু চুরি করতে ডুকে আলম মিয়া,গোলাম রাব্বি ও শামিম মিয়া নামের এই তিন গরুচোর।বাড়ীর লোকজন টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ঘেরাও করে তাদেরকে আটক করে গণধোলাই দিয়ে স্থানীয় এক মাদ্রাসার কক্ষে বেঁধে রাখে।

উল্লেখ্য, গেলো এক মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০টি গরু চুরি হয়েছে।খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ উত্তেজিত জনতাকে ন্যায় বিচারের আশ্বাস দিয়ে ওই তিন চোরকে আটক করে থানায় নিয়ে আসে। তাদেরকে আটক করে নিয়ে আসার আধা ঘন্টা পরে ঘটনাস্থলের কাছাকাছি স্থানীয় লিটনের বাড়ীর পাশ থেকে লাকড়ি দিয়ে ডেকে রাখা অবস্থায় দুই বস্তা ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ।ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আজম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃতরা প্রকৃতপক্ষে গরুচোর নাকি মাদক কারবারি, তা যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

February 20, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে তিন গরুচোর সন্দেহে পুলিশে দিলো এলাকাবাসী

আপডেট সময় : ১২:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫