ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে লালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মেয়েদের বিয়ের বয়স ১৬ ও ছেলেদের ১৮ বছর করার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন আটোয়ারীতে বহুবাঁধ প্রকল্পের সুবিধাভোগীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু পঞ্চগড় পৌরসভার পরিচ্ছন্নতায় এমপি নওশাদ জমিরের উদ্যোগে ২৭ ডাস্টবিন বিতরণ পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের গুরুদাসপুরে নারীকে ধ/র্ষ/ণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ জন আটক, দুই ড্রাম ট্রাক জব্দ খবরে নজর জেলা প্রশাসকের, ১০ বছর পর হুইলচেয়ারে ঘরের বাইরে ঝমেলা চলন্ত ট্রেন থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪

রাজশাহীতে স্কুল পিকনিক বাসের পেছনে ট্রাকের ধাক্কা, রক্ষা পেল অর্ধশত শিক্ষার্থী

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:৩৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ৩২৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে স্কুল পিকনিক বাসের পেছনে ট্রাকের ধাক্কা, রক্ষা পেল অর্ধশত শিক্ষার্থী

রাজশাহী নগরীতে শিক্ষার্থীদের পিকনিক বাসকে ধাক্কা দিয়েছে ট্রাক। এ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছে অর্ধশত শিক্ষার্থী। তবে ট্রাকের চালক মো. সুইট (২৫) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে রাজশাহী নগরীর বুধপাড়া নতুন বাইপাসের নজিরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ট্রাকচালক মো. সুইটের বাড়ি নগরীর বারোরাস্তা বাচ্চুর মোড়ে।

স্থানীয়রা জানান, সকালে রাজশাহী নগরীর শিরোইল এলাকার গোল্ডেন টাচ্ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের নিয়ে তিনটি বাস নাটোরের লালপুরের গ্রীন ভ্যালি পার্কে যাচ্ছিল। পথে বুধপাড়ার নতুন বাইপাসের নজিরের মোড় এলাকায় পেছন থেকে একটি বালুবাহী ট্রাক একটি বাসকে ধাক্কা দেয়। এতে বাসের পেছনের অংশ ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ওভারটেক করার সময় বাসের পেছনে ধাক্কা দেয় ট্রাকটি। ভেতরে ট্রাকের চালক আটকে ছিলেন। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। আর শিক্ষার্থীদের অন্য বাসে পিকনিকে পাঠানো হয়।

অতঙ্কিত কয়েকজন শিক্ষার্থী জানায়, ট্রাকটি বাসের পেছনে ধাক্কা দেয়। এ সময় বাসে ঝাঁকুনি লাগে। এতে বাসের ভেতরে থাকা শিশু শিক্ষার্থীরা চিৎকার দিয়ে ওঠে। পরে বাস থামলে শিক্ষার্থীরা দ্রুত নেমে পড়ে।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, দুর্ঘটনা ঘটনায় ট্রাক চালক আহত হয়েছেন। এছাড়া গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বাস মালিক ঘটনাস্থলে গিয়ে ট্রাক মালিকের সাথে সমঝোতা করে নিয়েছেন। থানায় কোনো অভিযোগ করেননি। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে স্কুল পিকনিক বাসের পেছনে ট্রাকের ধাক্কা, রক্ষা পেল অর্ধশত শিক্ষার্থী

আপডেট সময় : ১২:৩৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫