ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে মাদরাসা ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের ফ্রি স্বাস্থ্যসেবা দিলো ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:২৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ২৫১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে মাদরাসা ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের ফ্রি স্বাস্থ্যসেবা দিলো ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স

রাজশাহীতে মাদরাসা ও স্কুলের শিক্ষক-শিক্ষিকা, সাধারণ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। বুধবার (১৯ ফেব্রুয়ারি) জেলার পবা উপজেলার বিরস্তইল এলাকায় মাদানী মাদরাসা ও স্কুলে দিনব্যাপী ক্যাম্পেইনে এ সেবা প্রদান করা হয়। ‘প্রাইমারি হেলথ কেয়ার এন্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম’ শীর্ষক অনুষ্ঠিত এ কর্মসূচিতে ইসলামিয়া মাদরাসা ও স্কুলটির আবাসিক, অনাবাসিক এবং ডে কেয়ারের শিক্ষার্থীদের সেবা দেওয়া হয় বিনামূল্যে।

এ সময় প্রতিষ্ঠান দুটির শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকদেরও স্বাস্থ্যসেবা প্রদান করে সংগঠনটি। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান। এতে চিকিৎসকসেবা দেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহীর মেডিকেল অফিসার ডা. মো. মোহাইমিনুল হক। এদিন চিকিৎসকের পরামর্শের পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রেসক্রিপশন অনুযায়ী ফ্রি মেডিসিন প্রদান করা হয়। এ সময় ক্যাম্পেইনস্থলে সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করেন মাদরাসার ছাত্ররা। স্বেচ্ছাসেবকরাও অংশ নেন সংগীত পরিবেশনে। কর্মসূচি ঘিরে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। আগামীতেও এ ধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান।

কর্মসূচিতে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের উপদেষ্টা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মুস্তাকিম আহমেদ, সদস্য হাফেজ মো. সালমান হোসেন, জুনায়েদ আহমেদ, মাসুম আহমেদ, বেলাল হোসেন, সাফিজুল ইসলাম আসিফ, আব্দুল হাফিজ, মোতাসিম বিল্লাহ মাসুম, তানজিদ হাসান, নাজমুল হোসেন, আবু সাইদ, রাজিয়া সুলতানা, মাহফুজা আক্তার রিয়া, সখিনা খাতুন, সুরাইয়া রোমানা ও মিতানুর খাতুনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

February 20, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে মাদরাসা ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের ফ্রি স্বাস্থ্যসেবা দিলো ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স

আপডেট সময় : ১২:২৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫