ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ
  • আপডেট সময় : ১১:৫১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ৪৪৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ার এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাস প্রাঙ্গণে দিনব্যাপী ‘বসন্ত বরণ ও পিঠা উৎসব-২০২৫’ উদযাপন করা হয়। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ফ্যাকাল্টি এন্ড অফিসার্স পয়েন্টে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অবঃ), রেজিস্ট্রার লে: কর্ণেল কে এফ এ সোহেল (অবঃ), ডেপুটি রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ এবং কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানের পর বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন এবং আয়োজক শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

প্রধান অতিথি বলেন, “বসন্ত বরণ ও পিঠা উৎসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ছাত্র-ছাত্রীরা পড়ালেখার পাশাপাশি উদ্যোক্তা হওয়া ও সেবা প্রদানের মন মানসিকতা নিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলার প্রাথমিক ধারণা পেয়েছে। এছাড়া উৎসবমুখর পরিবেশে ছাত্র, শিক্ষক, কর্মকর্তাসহ সকলের চিত্তবিনোদনের সুযোগ হয়েছে।”

Collected

উক্ত উৎসবে ২২ টি স্টল সাজিয়েছে আটটি বিভাগ, বনলতা হল, বড়াল হল, বাউয়েট ক্যাফে এবং ছয়টি রেন্টাল হলের শিক্ষার্থীরা। তাদের বিভিন্ন খাদ্যপণ্য- ব্যতিক্রমধর্মী সব মিষ্টি ও ঝাল পিঠা, জুয়েলারি আইটেম, ফুল ও ফুলের মালা, মাটির তৈজসপত্র, কবিতা ও গল্পের বই, আইসিটি আইটেম এবং নানাবিধ কার্যক্রম ছিল যার মাধ্যেমে তৈরি হয় এক প্রাণবন্ত পরিবেশ।

খাদ্য পণ্যের বৈচিত্র্যতা, গুণগতমান, স্টলের সাজ-সজ্জা, উপস্থাপনা কৌশল ও আপ্যায়নে আন্তরিকতার ভিত্তিতে স্টলগুলোর মধ্যে তিনটি স্টল আমন্ত্রিত অতিথি, দর্শক এবং বিচারকম-লীর দৃষ্টিতে সেরা বিবেচিত হয়েছে। এর মধ্যে আইন ও বিচার বিভাগের স্টল প্রথম, রেন্টাল হলের স্টল দ্বিতীয় এবং ব্যবসায় প্রশাসন বিভাগের স্টল তৃতীয় পুরস্কার লাভ করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক মোঃ হামিদুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের বাংলার প্রভাষক আরিফা সুলতানা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৫১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫