ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় কালো জাদুর কথা বলে স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে প্রতিমন্ত্রী পুতুল তেঁতুলিয়ায় ৫৮ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৪৫ হাজার টাকা রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০ গাছের চারা বিতরণ পঞ্চগড়ে প্রতিবন্ধী সেবা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক, শিশুদের সঙ্গে কাটালেন সময় রাণীশংকৈলে তরুণদের দক্ষতা উন্নয়নে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম বগুড়ার শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা সামাজিক নিরাপত্তার সুবিধা পেতে প্রকৃত যোগ্যদের অগ্রাধিকার দিতে হবে- পুতুল লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, তিনজনের কারাদণ্ড পঞ্চগড়ে এমপি-প্রতিমন্ত্রীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

বাগাতিপাড়ায় বাউয়েটে স্কলারশিপ এওয়ার্ডিং অনুষ্ঠানের উদ্বোধন

বাউয়েট (কাদিরাবাদ) বাগাতিপাড়া, নাটোরঃ
  • আপডেট সময় : ১১:০০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ২৫৬ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বাউয়েটে স্কলারশিপ এওয়ার্ডিং অনুষ্ঠানের উদ্বোধন

নাটোরের বাগাতিপাড়ার কাদিরাবাদে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়টে) স্কলারশিপ এওয়ার্ডিং অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) আইকিউএসসি এর উদ্যোগে ফিউচার নেশন এর সহযোগিতায় ইউএনডিপির অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের স্কাই লাইট হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূরুল ইসলাম। বাউয়েট থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং পাবলিক রিলেসন্স অফিসার মো. আশরাফুল ইসলাম

অনুষ্ঠানে বাউয়টের আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হামিদুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, আইকিউএসি এর পরিচালক এবং ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূ্ঞাঁ এবং রাজশাহীর রিজিনাল স্কিল হাবের ফ্যাসিলিটেটর সৌমিত্র কুমার বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, প্রক্টর ও সিই বিভাগের সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. মোঃ মাহমুদুর রহমান, বিভাগীয় প্রধানগণ, ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক, শিক্ষক মন্ডলী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীবৃন্দ।

উক্ত কোর্সে ৩০০ শিক্ষার্থী নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণ করছে। সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের লক্ষ্যে শিক্ষার্থীরা এর মাধ্যমে ব্যবসা ও সামাজিক ইংলিশ স্কিলস এবং ফ্রন্টিয়ার টেকনোলজি স্কিলস অর্জনের সুযোগ পাবে। অনলাইন ভিত্তিক ছয়মাস মেয়াদী এই কোর্স সফলভাবে সমাপ্তির পর সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বাউয়েটে স্কলারশিপ এওয়ার্ডিং অনুষ্ঠানের উদ্বোধন

আপডেট সময় : ১১:০০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫