ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে তিনদিন ব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এম এম মামুন:
  • আপডেট সময় : ১১:৪০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ৬৯১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে তিনদিন ব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে তিন দিনব্যাপী বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকালে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন উড়িয়ে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা দপ্তর এ টুর্নামেন্ট আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মো. আক্তার জামীল উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ইন্টারনেটের যুগে মোবাইল গেমসে আসক্ত না হয়ে ছেলে-মেয়েরা মাঠে এসেছে এটাই বড় প্রাপ্তি। তারা আমাদের আলোকবর্তিকা, তাদের দেখে অন্যরাও উদ্বুদ্ধ হবে।

রাজশাহী প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মো. সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.টি.এম গোলাম মাহবুব ও জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারসহ শিক্ষক-শিক্ষার্থী।

উল্লেখ্য, এই ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগের ৮ জেলার বালক-বালিকা ক্যাটাগরিতে জেলা পর্যায়ের মোট ১৬টি চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে তিনদিন ব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় : ১১:৪০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫