বাগাতিপাড়ায় ছেলের বিরুদ্ধে বাবার মামলা, ছেলে কারাগারে
- আপডেট সময় : ০৯:১৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ২৩৪৭ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় ছেলের বিরুদ্ধে বাবার মামলা, ছেলে কারাগারে
নাটোরের বাগাতিপাড়ায় বাবাকে মারপিট করায় ২৪ বছর বয়সী উচ্ছৃঙ্খল ছেলে সেজান মাহমুদের বিরুদ্ধে থানায় মামলা করেন বাবা মিন্টু আলি। বাবার করা সেই মামলায় ছেলেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। মিন্টু আলি উপজেলার কসবা মালঞ্চি এলাকার বাসিন্দা ময়েজ উদ্দিন প্রামাণিকের ছেলে। মিন্টু আলির ছেলে সেজান মাহমুদ ছাত্রলীগের ক্যাডার বলে এলাকায় জনশ্রুতি রয়েছে।
থানায় দায়েরকৃত মামলা ও পরিবার সূত্রে জানা যায়, সেজান দীর্ঘদিন থেকে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে আসছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বাড়িতে পরিবারের সাথে খাবার সময় বাকবিতন্ডার জেরে সেজান তার বাবা মিন্টুকে মারধর করতে থাকে। এরই একপর্যায়ে সেজান তার ঘর থেকে ধারালো অস্ত্র (চাপাতি) দিয়ে বাবাকে কোপ দিলে তা ছুটে গিয়ে তার দাদি ৬৭ বছর বয়সী নাসরিন বেগমের কোমরে আঘাত লাগলে তিনি রক্তাক্ত জখম হন। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা ছটে এসে আহত নাসরিন বেগমকে উদ্ধার করে বাগাতুপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এঘটনায় পরের দিন শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাবা মিন্টু আলি বাদি হয়ে বাগাতিপাড়া মডেল থানায় উচ্ছৃঙ্খল ছেলে সেজান মাহমুদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে অভিযুক্ত সেজান মাহমুদকে গ্রেফতার করে থানা পুলিশ।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জর (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাবার দায়েরকৃত মামলায় ছেকে সেজান মাহমুদকে রোববার গ্রেফতার করে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।























