ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন বাগাতিপাড়ায় অসহায় শাহাদাতের পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগাতিপাড়ায় টিভির প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার

মান্দায় জানালার গ্রিল কেটে ইউনিয়ন পরিষদে চুরি

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ৩১০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় জানালার গ্রিল কেটে ইউনিয়ন পরিষদে চুরি

নওগাঁর মান্দায় জানালার গিল কেটে ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কক্ষে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে চোরেরদল পরিষদের ওই কক্ষ থেকে ল্যাপটপ, প্রিন্টার, মনিটর, ওয়াইফাই রাউটার, সিসি ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার মণ্ডল বাদি হয়ে আজ শনিবার বিকেলে মান্দা থানার একটি অভিযোগ দিয়েছেন।

প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার মণ্ডল জানান, ‘প্রত্যেক রাতেই ইউনিয়ন পরিষদে গ্রামপুলিশের পাহারা থাকে। এরপরও চেয়ারম্যান কক্ষের জানালার গিল কেটে মুল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরদল। বিষয়টি জানার পর উধ্বর্তন কর্মকর্তাকে অবহিত করে থানায় অভিযোগ দিয়েছি।’
ওই রাতে ইউনিয়ন পরিষদে পাহারার দায়িত্বে থাকা গ্রামপুলিশ আজাদ আলী ও ফারুক হোসেন জানান, ‘আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করছিলাম। চেয়ারম্যান কক্ষের পেছনের দিকটা অনেকটাই নির্জন। আমরা সামনের দিকে ছিলাম। পেছনের দিকে কী হয়েছে সেটা জানি না। আজ শনিবার চেয়ারম্যান কক্ষ খোলার পর চুরির ব্যাপারে জানতে পেরেছি।’

চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী বুলেট হোসেন জানান, ‘বৃহস্পতিবার পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও প্রশাসনিক কর্মকর্তা অফিস করে বাসায় চলে যান। আজ শনিবার সকালে পরিষদে এসে অফিস খোলার পর চুরির ঘটনা জানতে পারি। সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে ছিল। পরে দেখি পেছনের জানালার গ্রিল কাটা। এর পর সবাইকে বিষয়টি অবহিত করেছি।’

এ বিষয়ে ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ‘পাহারা থাকা অবস্থায় আমার কক্ষে চুরির ঘটনায় হতবাক হয়েছি। এর বেশি আমার কিছুই বলার নেই।’ জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, বিষয়টি অবহিত হওয়ার পর তদন্ত শুরু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় জানালার গ্রিল কেটে ইউনিয়ন পরিষদে চুরি

আপডেট সময় : ০১:৫০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫