ঢাকা ০১:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে উত্তাল রাজশাহী, রেল যোগাযোগ বন্ধ ঝিনাইগাতীর লুবনা গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার পঞ্চগড়ে ৩৩ বেকার যুবককে বিজিবির বৈদ্যুতিক ওয়্যারিং প্রশিক্ষণ আটোয়ারী সেটেলমেন্ট অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, হয়রানির শিকার জমির মালিকরা সংস্কারের অভাবে বেহাল রুহিয়ার গুরুত্বপূর্ণ সড়ক, ঝুঁকিতে কালভার্ট শেরপুর জেলা যুবদলের সভাপতি আতা, সম্পাদক শওকত ঝিনাইগাতীতে নিহত নারায়ন কোচের পরিবারকে দুধাল গাভী উপহার ভেড়ামারায় অপহরণের পর ধ/র্ষ/ণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন তরুণীর মৃ/ত্যু মোহনপুরে মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র‌্যালি ও লিফলেট বিতরণ রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ব্লাড কেয়ার ফাউন্ডেশনের মাসব্যাপী কর্মসূচি

মান্দায় আগুনে শেষ ১৪ দোকান ৩০ লাখ টাকার ক্ষতি দাবি

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৪৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ২৯৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় আগুনে শেষ ১৪ দোকান ৩০ লাখ টাকার ক্ষতি দাবি

নওগাঁর মান্দায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে ১৪টি দোকানঘর। আজ শুক্রবার জুমার নামাজের সময় উপজেলার বারিল্যা বটতলা বাজারে আগুনের এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের অন্তত ৩০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।

স্থানীয় বাসিন্দা রেজাউল ইসলাম বলেন, জুমার নামাজ আদায়ের জন্য আশপাশের মুসল্লিরা মসজিদের ছিলেন। নামাজ চলাকালে বাজারের আল-আমিনের মুদিখানার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে মান্দা ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয় লোকজনের সহায়তায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

বাজারের ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন, ‘আগুনে আমার মেডিসিনের দোকানসহ আমিনুল ইসলামের সার-কীটনাশক, এনামুলের কম্পিউটার ও ফটোকপি, মোশারফ হোসেনের ষ্টুডিও এণ্ড কম্পিউটার, সাগর হোসেনের মুদিখানার দোকানসহ ১৪টি দোকানঘর পুড়ে গেছে। আগুনে আমার ওষুধের দোকানে ৩ লাখ টাকার ওপরে ক্ষতি হয়েছে।’

ক্ষতিগ্রস্ত সার ও কীটনাশক ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, ‘শুক্রবার জুমার দিন হওয়ায় বেলা ১২টার দিকে দোকানঘর তালাবদ্ধ করে বাড়ি চলে যাই। নামাজ চলাকালে দোকানঘরে আগুন লাগার বিষয়ে জানতে পারি। আগুনে আমার অন্তত ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লিডার শফিউর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে অন্তত ৩০ লাখ টাকা ক্ষতির সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় আগুনে শেষ ১৪ দোকান ৩০ লাখ টাকার ক্ষতি দাবি

আপডেট সময় : ১২:৪৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫