বাগাতিপাড়ায় নারীদের আত্মহত্যা প্রতিরোধে তথ্য আপার উঠান বৈঠক
- আপডেট সময় : ০১:৩০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ৩৪৩ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় নারীদের আত্মহত্যা প্রতিরোধে তথ্য আপার উঠান বৈঠক
নাটোরের বাগাতিপাড়ায় নারীদের সার্বিক মানসিক ও শারিরীক স্বাস্থ্যের উন্নয়নে ও আত্মহত্যা প্রতিরোধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় মহিলা সংস্থার অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় উপজেলার দয়ারামপুর ইউনিয়নের নন্দিকুজা এলাকায় শামিম এর আমবাগানে ওই এলাকার ৫০ জন নারীকে নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) এ্যামিজা আক্তারের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামিউর রহমান, বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার রিতা হালদার প্রমূখ।
উঠান বৈঠকে বক্তারা বলেন, নারীদের মানসিক ও শারিরীক স্বাস্থ্যের উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ নিয়ে আলোচনা করেন। এসময় বক্তারা আরো বলেন, পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ‘বাগাতিপাড়া তথ্যকেন্দ্র’ সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নারীদের কাছে পৌঁছে দিতে কাজ করছে তথ্য আপা। তথ্য আপার কাছে গেলে সব সেবা বিনা মূল্যে পাওয়া যাবে।
বক্তারা প্রান্তিক সব নারীকে সেবা নিতে তথ্য আপার কাছে যাওয়ারও পরামর্শ দেন। তথ্য আপার অধীনে মূলত শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার বিষয়ে সেবা দেয়া হয়।




















