ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

গোদাগাড়ীতে পাগলা কুকুরের কামড়ে শিশু ও বৃদ্ধসহ আহত ১০

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৭:৩৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ২৫২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে পাগলা কুকুরের কামড়ে শিশু ও বৃদ্ধসহ আহত ১০

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুইদিনে পাগলা কুকুরের কামড়ে শিশু ও বৃদ্ধসহ প্রায় ১০ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ি, আলীপুর ও সাগরপাড়া মহল্লায় কুকুরটি সামনে যাকে পেয়েছে, তাকেই কামড়িয়েছে। এতে করে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মঙ্গলবার সন্ধ্যায় লোকজন সাগরপাড়া মহল্লায় কুকুরটিকে দেখতে পেয়ে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন। এরপর আতঙ্ক কিছুটা কমেছে।

গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ১০ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া কয়েকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন চিকিৎসা নিতে।

মহিশালবাড়ির বাসিন্দা শহিদুল ইসলামে বলেন, গত সোমবার বিকেলের দিকে আমার ছেলে বাড়ির পাশে খেলছিল। তখন একটি পাগলা কুকুর শরীরের বিভিন্ন জায়গায় কামড় দেয়। গুরুতর অবস্থায় আমার ছেলেকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করি।

আলিপুর মহাল্লার হোসেন আলী বলেন, গত রোববার সকালে বাড়ির পেছনে আমার ৪ বছরের ছেলে খেলছিল। সেখানে পাগলা কুকুর আমার ছেলেকে কামড় দেয়। তাকে দ্রুত গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে ডাক্তার ভ্যাকসিন ফার্মেসি থেকে কেনার জন্য লিখে দেন। তারপর রাজশাহী থেকে এক হাজার টাকায় একটি ভ্যাকসিন নিয়ে আসি।

গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের মেডিকেল অফিসার ডা. হাসানুল জাহিদ বলেন, শুনেছি কুকুরের কামড়ের শিকার কয়েকজন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিল। জলাতঙ্ক রোগ প্রতিরোধের ভ্যাকসিন বরাদ্দ থাকে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

February 12, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে পাগলা কুকুরের কামড়ে শিশু ও বৃদ্ধসহ আহত ১০

আপডেট সময় : ০৭:৩৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫