নাটোরে দীর্ঘ্য ২৩ বছর হত্যা মামলায় কারাভোগ করে মুক্তি পেলেন বিএনপি নেতা মইনুল!
- আপডেট সময় : ১০:৫৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ৪৭৭ বার পড়া হয়েছে

নাটোরে দীর্ঘ্য ২৩ বছর হত্যা মামলায় কারাভোগ করে মুক্তি পেলেন বিএনপি নেতা মইনুল!
নাটোরে দীর্ঘ্য ২৩ বছর কারাভোগের পর নাটোর কারাগার থেকে হত্যা মামলায় মুক্তি পেয়েছেন সিংড়ার বিএনপির নেতা মইনুল হক। সোমবার (১০ ফ্রেবুয়ারী) বেলা ১১টার তিনি তিনি মুক্তি পান। জেলার সিংড়া উপজেলার চামারী এলাকার নুর আহমেদ মৃধা ও তার ছেলে রেজাউল করিম পচু হত্যা মামলায় গ্রেফতার হয়ে এতদিন কারাগারে ছিলেন। মইনুক হক চামারী ইউনিয় বিএনপির সাধারণ সম্পদক ও পাঙ্গাশিয়া গ্রামের বাসিন্দা।
নাটোর কারাগারের জেলার শেখ মোঃ রাসের তথ্যটি নিশ্চিত করে বলেন, ১৯৯৫ সালে সিংড়া থানা ডাবল হত্যা মামলায় এদিন বেলা ১১টার পরে তিনি কারাগার থেকে বের হন। এর আগের তার মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে এসে পৌঁছে। এ মামলায় ১৯৯৭ সালের ৩০ নাভেম্বর তাকে মৃত্যু দন্ড দেয়া হয়। ২০০২ সালে মার্চ মাস থেকে তার সাজা কার্য্যকর হয়। পরে আপিল বিভারে ২০০৩ সালে মৃত্যু দন্ড রায় সংশোধনী হয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
প্রায় ২৩ বছর কারাভোগের পরে মৌকুব পেয়ে তার কাগজপত্র যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেয়া হয়।
উল্লেখ্য ১৯৯৫ সালে জেলার সিংড়া উপজেলার চামারী এলাকায় শিবপুর পাঙ্গাশিয়া গ্রামে মসজিদের জমি নিয়ে বিরোধ কে কেন্দ্র করে নুর আহমেদ মৃধা ও তার ছেলে রেজাউল করিম পচু হত্য হয়। এতে নিহতের স্বজন নুরনবী মৃধা বাদী হয়ে ২৩ জন কে আসামী করে সিংরা থানা মামালা দায়ের করেন।























