বাগাতিপাড়ায় আ’লীগকে সংগঠিত করার অভিযোগে ইউপি চেয়ারম্যানের কার্যালয় ভাংচুর
- আপডেট সময় : ১২:০২:১১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ১১৪১ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় আ’লীগকে সংগঠিত করার অভিযোগে ইউপি চেয়ারম্যানের কার্যালয় ভাংচুর
নাটোরের বাগাতিপাড়ায় আওয়ামীলীগকে সংগঠিত করার অভিযোগ এনে ইউনিয়ন পরিষদের কার্যালয় ভাংচুর করে কার্যালয়ের ফটকে তালা লাগিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তালা খুলে পরিস্থিতি শান্ত করে। রবিবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার দয়ারামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ভাংচুরের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জুলাই বিপ্লবের সময় দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মিঠুর নির্দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালানো এবং আওয়ামীলীগকে সুসংগঠিত করার অভিযোগে বেলা সাড়ে ১১টার দিকে দয়ারামপুর বাজারে বিক্ষোভ মিছিল করে ছাত্র-জনতা। মিছিলটি দয়ারামপুর ইউনিয়ন পরিষদ অতিক্রম কালে চেয়ারম্যান মাহাবুর ইসলাম মিঠুর সমর্থকরা উস্কানিমূলক কথাবাত্রা বললে উত্তেজনার সৃষ্টি হয়। পরে তারা দয়ারামপুর ইউনিয় পরিষদ গিয়ে ইউপি চেয়ারম্যান মিঠুর খোঁজ করতে থাকে। পরে তারা চেয়াম্যান মিঠুকে না পেয়ে তার নেমপ্লেট ও চেয়ার টেবিল ভাংচুর করে কার্যালয়ের ফটকে তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে তালা খুলে দিয়ে পরিস্থিতি শান্ত করেন। বেশ কিছুদিন ধরেই ইউপি চেয়ারম্যান তার কার্যালয়ে নিয়মিত অফিস করছিলেন বলে জানান এলাকাবাসী। চেয়ারম্যান মাহবুর ইসলাম মিঠু বিরুদ্ধে সরকারি কাজে পক্ষপাতিত্ব, ক্ষমতার অপব্যবহার ও সরকারের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ করেন বিক্ষুব্ধরা।
এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক মোনায়েম ইসলাম রুমী জানান, চেয়ারম্যান মিঠু ওই কার্যালয়ে বসে সরকার বিরোধী নাশকতা সৃষ্টির জন্য দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সময়ে মিটিং করেন। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে সরকারি সুবিধা সমমন না করে দলীয় কর্মীদের মাঝে ভাগ বাটোয়ারা করেন। এ নিয়ে জনরোষের সৃষ্টি হওয়ায় এ ঘটনা ঘটেছে। তিনি জনগণকে সঠিক সেবা দেওয়ার আহবান জানান।
ইউনিয়ন পরিষদের কর্মরত সচিব অনুপ কুমার চক্রবর্তী জানান, আমি বাজার থেকে পরিষদের আসা পথে স্থানীয় কিছু লোকজন আমাকে সেখানে থামতে বলে, পরবর্তীতে আমি দেখলাম ইউনিয়ন পরিষদ থেকে একটি মিছিল বের হয়ে যাচ্ছে, তারপর আমি এসে দেখলাম কিছু চেয়ার টেবিল ভাঙ্গা, ইতিমধ্যে সেনাবাহিনী ও বাগাতিপাড়া মডেল থানার ওসি সহ সঙ্গীও ফোর্স প্রবেশ করে, এবং তালা খোলে জনগণের সেবা কার্যক্রম অব্যাহত রাখতে সহযোগিতা করেন।
বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সরকারি সব সুবিধা এখনো আওয়ামী লীগের লোকজনদেরকে দেওয়াসহ নানা অভিযোগ এনে ছাত্র-জনতা চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে নেমপ্লেট ও বাইরে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করে। তবে চেয়ারম্যান অফিসে ছিলেন না। সেখানে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, দাফতরিক কাজ স্বাভাবিকভাবে চলছে।























