রাণীশংকৈলে রাহবা প্রতিরক্ষার বার্ষিক বোনভোজন আলোচনা ও পুরুস্কার বিতরণ
- আপডেট সময় : ০২:৫২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ২৫৮ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে রাহবা প্রতিরক্ষার বার্ষিক বোনভোজন আলোচনা ও পুরুস্কার বিতরণ
সমরে আমরা, শান্তিতে আমরা,সর্বত্রে আমরা দেশের তরে। এই শ্লোগানে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাহবা প্রতিরক্ষার অবসর প্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার বার্ষিক বোনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার পিকনিক স্পট রামরায় দিঘিতে দিন ব্যাপি বার্ষিক বোনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অবসর প্রাপ্ত কর্ণেল মো: সোহেল রানা।
আলোচনা সভায় সাবেক নৌবাহিনীর সদস্য ও প্রচার সম্পাদক শাহে এমরান মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক কর্ণেল সোহেল রানা, রাহবা প্রতিরক্ষার সংস্থার সভাপতি সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার সামশুলদিন,সাধারণ সম্পাদক সাবেক সার্জেন্ট সাহাজাহান আলী, সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলমগীর,সাবেক সেনা সদস্য এ জে,ড সুলতান,মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক সেনা সদস্য সিরাজুল ইসলাম, সহ রাণীশংকৈল,হরিপুর ও বালিয়াডাঙ্গীর বিভিন্ন পর্যায়ের সাবেক সেনা সদস্য তাদের পরিবারের সদস্যগণ।
এসময় সাবেক সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এবং বিভিন্ন জনকে তিন ক্যাটাগরিতে পুরুস্কার তুলেদেন সাবেক কর্ণেল সোহেল রানা।
এর আগে আলোচনা সভায় সাবেক কর্ণেল সোহেল রানা আগামী সংসদ নির্বাচনে যদি যে কোন দলের মনোনয়ন পেয়ে নির্বাচনে প্রার্থী হয়। তাহলে সকল সাবেক সেনা ও নৌ সদস্যগণ তার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।






















