রাণীশংকৈলে যন্ত্রের মাধ্যমে চাষাবাদের উদ্বোধন
- আপডেট সময় : ০২:৫৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ২৪৮ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে যন্ত্রের মাধ্যমে চাষাবাদের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রবি ২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরো ধান (উফশী) সমলয় ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি)দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ৫০ একর জমিতে বোরো ধানের চারা রোপণের মাধ্যমে একর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, কৃষি প্রকৌশলী সাখাওয়াত হোসেন, জামায়াতের সেক্রেটারি রজব আলী, কৃষক আফজাল হোসেন আফাজ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন,সনাতন পদ্ধতিতে চাষাবাদে উৎপাদন খরচের অতিরিক্ত সময় ও ব্যয়ের হাত থেকে রক্ষা করতে যন্ত্রের মাধ্যমে চাষাবাদ ভূমিকা রাখছে।কৃষিতে যান্ত্রিকীকায়ণের ফলে সমলয় চাষাবাদে কৃষির উৎপাদন খরচ অর্ধেকে নেমে এসেছে ফলে কৃষক লাভবান হচ্ছে। এ সময় ওই এলাকার শতাধিক স্থানীয় কৃষক উপস্থিত ছিলেন।



















