ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

রাণীশংকৈলে লিফলেট বিতরণ ভাইরালের পর স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেপ্তার- ৬

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ৩৬০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে লিফলেট বিতরণ ভাইরালের পর স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেপ্তার- ৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে বুধবার দুপুর পর্যন্ত পুলিশের ২টি পিকআপ ভ্যানে উপজেলার বিভিন্ন একালায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রাণীশংকৈল পৌর স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক আরথান আলী, (৪০) সাবেক পৌর কাউন্সিলর মাইদুল হক (৪৪), পৌর যুবলীগ সদস্য এরিন জাবেদ জয়,(২৪), ছাত্রলীগের সমর্থক নেকমরদ ইউনিয়নের ভবানীপুর (দেহনী), এলাকার আব্দুল কাদেরর আসাদুজ্জামান আসাদ (২৯), ভান্ডারা (দাসপাড়া) এলকার মো. করিমুলের ছেলে মেহেদী হাসান মুন্না (১৯) রানীশংকৈল পৌরসভার মুক্তা পাড়া এলাকার কামরুজ্জামানের ছেলে ইফতিয়ার রহমান (১৯)।

স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, আমরা তাদের আটকের কারণ জানতে চাইলে পুলিশ সেখানে থাকা লোকজনের উপর লাঠিচার্জ করেন। স্থানীয়রা আরও বলেন এসময় জাতীয় পাটির নেতা আব্দুল কুদ্দুশ, হোটেল ব্যবসায়ী মিন্টু মিয়া, সুমনসহ কয়েকজন আহত হয়। এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনায় গত ২ দিন ধরে রাণীশংকৈল উপজেলার কয়েকটি এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছিলেন কিছু আ.লীগের নেতাকর্মী। একই সাথে এই সংক্রান্ত একটি ভিডিও ‘বাংলাদেশ আওয়ামী লীগ’র ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হলে মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে উপজেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে অভিযান পরিচালনা করে পুলিশ পাঁচজনকে আটক করে।

এবিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, আন্দোলনের উস্কানিতে লিফলেট বিতরণ করার অভিযোগে রাতভর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গ্রেপ্তারের পর বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের লাঠিচার্জ মারপিট করার কারণ প্রসঙ্গে ওসি বলেন, স্থানীয় লোকজন আটক আসামীদের ছিনতাই করার চেষ্টা করলে আমরা বাধা দিই, এসময় সামান্য তর্ক বির্তক হয়েছে মাত্র।

February 5, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে লিফলেট বিতরণ ভাইরালের পর স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেপ্তার- ৬

আপডেট সময় : ০৩:০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫