ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

মান্দায় ভোগদলীয় সম্পত্তির গাছ কেটে নেওয়ার অভিযোগ

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪২:২০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ২৮৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় ভোগদলীয় সম্পত্তির গাছ কেটে নেওয়ার অভিযোগ

নওগাঁর মান্দায় ভোগদখলীয় সম্পত্তি থেকে বিভিন্ন প্রজাতির অন্তত ২ লাখ টাকা মূল্যের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। সোমবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার পরানপুর ইউনিয়নের শিশইল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় ভুক্তভোগী ফজলুল হক মণ্ডল বাদি হয়ে ৮জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করেছেন।

ভুক্তভোগী ফজলুল হক মণ্ডল বলেন, ‘শিশইল মৌজায় পৈত্রিক সূত্রে পাওয়া সাড়ে ১১ শতক সম্পত্তিতে ১৯৯৫ সালে মেহগনি, আমসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করি। সঠিক পরিচর্যার কারণে গাছগুলো এখন অনেক বড় হয়েছে। হঠাৎ করেই স্থানীয় সোনাপুর জিএম ক্বওমী ও হাফেজীয়া মাদ্রাসা কর্তৃপক্ষ উক্ত সম্পত্তি দাবি করলে আমার সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।’

ভুক্তভোগী ফজলুল হক অভিযোগ করে বলেন, এনিয়ে পরানপুর ইউনিয়ন পরিষদসহ স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও বিরোধ নিষ্পত্তি হয়নি। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে নওগাঁ আদালতে ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা করেন। মামলার নিষ্পত্তি না হতেই আজ সোমবার লোকজন দিয়ে গাছগুলো কেটে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় মাদ্রাসার মহাতামিম আশিকুল ইসলাম, রেজাউল ইসলাম, সাইদুর রহমানসহ ৮জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করেছি।

এ বিষয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোখলেছুর রহমান মোবাইলফোনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

February 3, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় ভোগদলীয় সম্পত্তির গাছ কেটে নেওয়ার অভিযোগ

আপডেট সময় : ০৩:৪২:২০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫