ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

সদ্য ঘোষিত নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটি সংশোধনের দাবীতে পদবঞ্চিতদের বিক্ষোভ-সমাবেশ

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৩২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ৩৯২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদ্য ঘোষিত নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটি সংশোধনের দাবীতে পদবঞ্চিতদের বিক্ষোভ-সমাবেশ

সদ্য ঘোষিত নাটোর জেলা বিএনপির ১৬ সদস্যের আহবায়ক কমিটি সংশোধনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পদবঞ্চিতরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের আলাইপুরস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপির পদবঞ্চিত নেতারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালি এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, নাটোর জেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ পদবঞ্চিত অন্যান্য নেতারা।

এসময় বক্তারা বলেন, বিগত দিনে আওয়ামীলীগের জুলুম, নির্যাতন, হামলা মামলার শিকার হয়েও অনেকের আহবায়ক কমিটিতে স্থান হয়নি। আবার দলের দু:সময়ে না থেকেও অনেকে পদ পেয়েছে। যা দলের জন্য ক্ষতিকর। তাই বর্তমান আংশিক কমিটি সংশোধন করে দলের অভ্যন্তরণে তদন্ত করে দু:সময়ের কর্মীদের মূল্যয়নের দাবী জানানো হয়।

গতকাল রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজকে আহবায়ক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে ১৬ সদস্যের একটি আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষণার পর থেকেই ফুঁসে উঠেন পদবঞ্চিত নেতারা।

February 3, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সদ্য ঘোষিত নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটি সংশোধনের দাবীতে পদবঞ্চিতদের বিক্ষোভ-সমাবেশ

আপডেট সময় : ০১:৩২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫