ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড

বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ১৫০৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

নাটোরের বাগাতিপাড়ায় জায়েদা বেগম (৪০) নামের এক গৃহবধূ গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের কাঁকফো গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে। মৃত জায়েদা ওই এলাকার রাশেদুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, সোমবার দুপুরে জায়েদা পাশের বাড়ির একজন মহিলাকে জড়িয়ে ধরে কান্না জনিত কন্ঠে তার মেয়েকে দেখে রাখার কথা বলেন। এর কিছুক্ষণ পরেই তিনি বমি করতে শুরু করলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। তখন তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে যান তারা। পরে নাটোর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এদিন সকালে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।

মৃত জায়েদার ভাই তরিকুল ইসলাম বলেন, তার ভগ্নিপতি মাঝেমধ্যেই তার বোনকে মারধর করতো। সোমবার সকালেও মারার কারণেই তার বোন গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে তার দাবি।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জর (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মৃত গৃহবধূর লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্তের পরে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান ওসি রফিকুল ইসলাম।

January 27, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় : ০৪:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫