ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০২:১২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ৩৬৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হয়েছেন এক বাংলাদেশি যুবক। শনিবার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। আহত কৃষকের নাম হাবিল উদ্দিন (৩০)। তিনি তেলকুপি গ্রামের বিলাল উদ্দিনের ছেলে। তার পিঠে গুলি লেগেছে। গুরুতর আহত অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাবিল চিহ্নিত চোরাকারবারি বলে জানিয়েছে বিজিবি। যদিও হাবিলের ভাবী সুলেখা খাতুনের দাবি, হাবিল চোরাকারবারী নয়। অবৈধভাবে প্রবেশও করেননি। সীমান্তে কৃষিকাজ করার সময় হাবিলকে গুলি করে বিএসএফ। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

হাসপাতালে পরিবারের সদস্যরা জানান, সীমান্ত সংলগ্ন গম খেতে সেচ দিতে গিয়েছিলেন হাবিল। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আহত অবস্থায় স্থানাীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করেন।

রামেক হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস জানান, হাবিলের শরীরে এখনো গুলি রয়েছে। তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অস্ত্রপচারের মাধ্যমে তার গুলি বের করা হবে। গুলি বের না করা পর্যন্ত তাকে শংকামুক্ত বলা যাচ্ছে না।
সকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘন কুয়াশার সুযোগ নিয়ে ৭/৮ জন বাংলাদেশী চিহ্নিত চোরাকারবারী চোরাচালানের উদ্দেশ্য ভারতীয় সীমান্ত অতিক্রম করলে বিএসএফ টহলদল তাদেরকে লক্ষ্য করে দুই-তিন রাউন্ড ফায়ার করে। ফায়ারের শব্দ শুনে তাৎক্ষনিক বিজিবি টহলদল ঘটনাস্থলে গেলে বাংলাদেশি চোরাকারবারীরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। পরবর্তীতে জানা যায়, হাবিল নামে একজন চিহ্নিত চোরাকারবারী বিএসএফের গুলিতে আহত হয়ে রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছে।

বিজিবি আরও জানায়, তেলকুপি বিওপির দায়িত্বপূর্ন ৫ কিলোমিটার সীমান্ত এলাকায় বাংলাদেশী কোন কৃষক অবস্থান করছিল না। এছাড়াও এলাকায় তেলকুপি বিওপি কমান্ডারের নেতৃত্বে ২টি টহলদল টহলরত অবস্থায় ছিল। এ ঘটনার প্রেক্ষিতে বিজিবি-বিএসএফ কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠকে এ ব্যাপারে বিএসএফকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে কিছুদিন ধরেই উত্তেজনা চলছে। গত ১০ জানুয়ারি বিএসএফের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছিলেন ওই সীমান্তে। পরে সীমান্ত বেড়া নির্মাণ, গাছ কাটা ও ফসল নষ্টকে কেন্দ্র করে দুই দেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।

January 25, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

আপডেট সময় : ০২:১২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫