ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

রাণীশংকৈলে তীব্র শীতে হাড় কাপছে নিম্ন আয়ের মানুষের

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৪৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ২৮৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে তীব্র শীতে হাড় কাপছে নিম্ন আয়ের মানুষের

সারাদেশের যে সকল জেলা গুলোতে ঠান্ডার প্রকোপ একটু বেশি ছড়ায়, সেগুলোর মধ্যে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের পরেই রয়েছে ঠাকুরগাঁও। এর মধ্যে মাঝে মাঝে হঠাৎ করেই শীতের প্রকোপ পঞ্চগড় কে ছাড়িয়ে যায় ঠাকুরগাঁও জেলা। এ জেলার অন্যতম একটি উপজেলা হচ্ছে রাণীশংকৈল। মঙ্গলবার রাণীশংকৈল উপজেলায় ১৫ থেকে ১৬ ডিগ্রি তাপমাত্রা বিরাজ করে। রাস্তায় বিভিন্ন যানবাহন তাদের হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালায় ঘন কুয়াশার কারণে। যেন কয়েক হাত দুরেই কিছুই দেখা যায় না। গতকয়েক দিন ধরে সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত সূর্যের দেখা মিলে না।

এ উপজেলায় ১ টি পৌরসভা ও ৮ টি ইউনিয়ন রয়েছে। উপজেলায় ছোট বড় মিলে প্রায় দুই লাখ ৪৪ হাজার ৭৪ জন মানুষের বসবাস। তবে এ উপজেলার অধিকাংশ মানুষ হচ্ছে নিম্ন আয়ের। যারা বিভিন্ন কৃষি কাজ ও ছোট ছোট যানবাহন চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকে। তবে প্রতি বছর নভেম্বরের মাঝামাঝি সময়ে এ অঞ্চলে শীতের আমেজ আসলেও ডিসেম্বর এবং জানুয়ারিতে এ উপজেলার মানুষ চরম ভোগান্তিতে পড়ে শীতের প্রকোপে। সেই সাথে ব্যাপক ভাবে বেড়ে যায় সরকারি ভাবে উষ্ণ কাপড়ের চাহিদা। তবে উপজেলা প্রশাসন বলছে, প্রয়োজনের তুলনায় সরকারি ভাবে গরম কাপড়ের সংখ্যা খুব কম, প্রশাসনিক ভাবে বিতরণে ও হিমশিম খেতে হচ্ছে আমাদের। অনেক নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ রয়েছে, যারা শীত নিবারণের জন্য ভোরবেলা ও সন্ধ্যা নামলেই বিভিন্ন খরকুটো জ্বালিয়ে একটু গরমের উষ্ণতা পাওয়ার চেস্টা করে।তবে এই হাড়কাপা শীতে চরম ভোগান্তিতে পড়েছে ক্ষেত খামারের দিনমজুর ও বিভিন্ন ছোটখাটো যানবাহন ও ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করা মানুষগুলো। দিনমজুর মফিজুল ইসলাম ও সবুর আলী সহ বেশ কয়কে জন জানিয়েছে কয়েক দিন থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচন্ড ঘনকুয়াশার কারণে খুব ঠান্ডা অনুভূত হওয়ার কারণে বাড়ি থেকে বের হয়ে মাঠে যাওয়া যায় না কাজের জন্য।

অপর দিকে ভ্যানচালক তোতামিয়া ও রুবেল হোসেন, আনোয়ার সহ অনেকে জানায় প্রচন্ড ঠান্ডা কুয়াশার কারণে সারাদিন প্রায় ভ্যান চালানো যায় না খুব বেশি ঠান্ডার জন যাত্রীর জন্য ভ্যানে উঠতে চাইনা। অনেকেই বলছেন সরকারি ভাবে আমরা কোন গরম কাপড় কম্বল পাইনি একটু শীত নিবারণের জন্য। অন্যদিকে এসময় শীতের কারণে আয়রোজগার খুব কম।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান এবিষয়ে বলেন, আমরা এবার ৬ হাজার ১৬৬ টি কম্বল পেয়েছি যা চাহিদার তুলনায় অনেক কম। তবে যা পেয়েছি সেগুলো উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অসহায় গরিব ও ছিন্নমূল মানুষের বাড়িতে গিয়ে নিজে বিতরণ করার চেস্টা করেছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

January 22, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে তীব্র শীতে হাড় কাপছে নিম্ন আয়ের মানুষের

আপডেট সময় : ০২:৪৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫