ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

নলডাঙ্গায় “শেখ হাসিনা আবার ফিরবে” স্লোগান দিয়ে মিছিল!

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০১:২৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ২৮৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় “শেখ হাসিনা আবার ফিরবে” স্লোগান দিয়ে মিছিল!

নাটোরের নলডাঙ্গায় হঠাৎ “শেখ হাসিনা আবার ফিরবে”স্লোগান দিয়ে মিছিল করা হয়েছে। রবিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের হাজিপাড়া আবুল মৃৃধার বাড়ির সামনে দিয়ে মিছিলটি গাড়ী নিয়ে দ্রুত ব্রহ্মপুরের দিকে চলে যায়। তবে কারা এসব স্লোগান দিয়েছেন, তা কেউ দেখেননি। স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম ও গ্রাম পুলিশ নাজমুল হাসান জানান, রাতের আঁধারে কে বা কাহারা মোটর সাইকেল নিয়ে স্লোগান দিয়েছে। তবে কারা এসব স্লোগান দিয়েছেন, তা কেউ দেখেননি।

উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লা আল বাকী সুমন বলেন, স্লোগান দিয়ে তারা আতঙ্ক সৃষ্টি করছে। বিষয়টি জানার পর তাদের খোঁজ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক উজ্জল রহমান বলেন, শেখ হাসিনার দোসর ও ফ্যাসিবাদের সমর্থকেরা রাতের বেলায় এসব স্লোগান দিয়ে আতঙ্কের সৃষ্টি করেছে। প্রসাশনের কাছে দাবি তাদের সনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হোক।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোস্তাফিজুর রহমান বলেন, যারা রাতের আধারে এ কাজ করেছেন, খোঁজ খবর নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে উপজেলা মাধনগর বাজার, মাধনগর ডিগ্রী কলেজ, এস আই উচ্চ বিদ্যালয়,বাজারের প্রবেশ মুখে, বাজেহালতি ব্রীজ, আনিচ মোড়, ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকার দেয়ালে দেয়ালে “জয়বাংলা” স্লোগান লেখা হয়েছে। বিভিন্ন এলাকায় ভবনের দেয়ালে লাল, কালো কালিতে এসব লেখা হয়। নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বাজেহালতি ব্রীজ, বিভিন্ন প্রতিষ্টানের দেয়ালে লাল, কালো কালিতে লেখা চোখে পড়ে। বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের দেয়ালে লাল কালো কালিতে জয়বাংলা স্লোগান লেখা দেখা যায়। বিষয়টি জানা জানির পরে শনিবার দুপুরেই দেয়ালে দেয়ালে জয়বাংলা স্লোগান কালো কালি দিয়ে মুছে দিয়েছে, মাধনগর ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের অন্যান্য স্থানের মতো নলডাঙ্গার আওয়ামীলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতারা আত্মগোপনে চলে যান। এরপর থেকে তাদের প্রকাশ্যে বা গোপনে কোনো তৎপরতা ছিল না। সম্প্রতি দেয়াল লিখন ও স্লোগান দিয়ে মিছিলের মাধ্যমে তাদের তৎপরতা সামনে এলো।

January 20, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় “শেখ হাসিনা আবার ফিরবে” স্লোগান দিয়ে মিছিল!

আপডেট সময় : ০১:২৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫