ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

সাপাহারে গভির রাতে নির্বাহী অফিসারের শীতবস্ত্র বিতরণ

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:১৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ ৩৪৬ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে গভির রাতে নির্বাহী অফিসারের শীতবস্ত্র বিতরণ

“মানুষ মানুষের জন্য কথাটির গুরুত্ব উপলদ্ধি করে গভীর রাতে অসহায় ছিন্নমুল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন নওগাঁর সাপাহার উপজেলার নবাগত নির্বাহী অফিসার সেলিম আহমেদ। তিনি সাপাহারে যোগদান করেই এই মহতি কাজের মধ্য দিয়ে মানবিক কাজের শুভ সূচনা করলেন। শনিবার দিবাগত গভীর রাতে তিনি উপজেলা পরিষদের গাড়ি নিয়ে উপজেলার আইহাই ইউনিয়নের বিভিন্ন হাট বাজার ও মোড়ে মোড়ে গিয়ে শতাধিক অসহায় শীতার্থ ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল প্রদান করেন।

গভীর রাতে নির্বাহী অফিসারের দেয়া কম্বল পেয়ে উপকার ভোগীরা মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেন ও নির্বাহী অফিসারের জন্য দোয়া প্রার্থনা করেন।উপজেলার আশড়ন্দ বাজারের হত দরিদ্র অসহায় বৃদ্ধা সালেহা বিবি জানান যে, মুই কুনো দিন মনে করিনি যে এত আতোত (রাতে) মোক নিন্দোত থাকি ডাকি তুলি কেউ এখনা কম্বল দিবি (দেবে)। মোক যে কম্বল দিলো আল্লাহ যেন তার ভাল করে।

এবিষয়ে নির্বাহী অফিসার সেলিম আহমেদ বলেন যে, কয়েক দিন হল আমি সীমান্তবর্তী সাপাহার উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছি। এরই মধ্যে দেখলাম যে এই অঞ্চলে শীত একটু বেশী দিনের বেলায় অসংখ্য দরিদ্র মানুষ অফিসে এসে শীত বস্ত্রের জন্য ভিড় করছে। অফিসের মধ্যে শীতবস্ত্র দিতে গেলে হয়তো একটু গোলমাল হয়ে যেতে পারে তাই খুজে খুজে প্রকৃত অসহায় ও শীতার্থ মানুষের মাঝে শীবস্ত্র গুলো পৌঁছে দেয়ার উদ্দেশ্যেই গভীর রাতে এই শীতবস্ত্র বিতরণ অভিযান। প্রকৃত অসহায় হত দরিদ্র শীতার্ত ছিন্নমূল মানুষ খুজে তাদের হাতে সরকারীভাবে একটি করে শীতবস্ত্র তুলে দিতে পেরে আমিও নিজকে খুব ধন্য মনে করছি। কোন জানাজনি বা সোরগোল না করে সকলের অজান্তে গভির রাতে প্রকৃত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করায় নবাগত নির্বাহী অফিসার সেলিম আহমেদ কে উপজেলাবাসী ধন্যবাদ জানিয়েছেন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, অতিরিক্ত কৃষি সম্প্রচার অফিসার মনির“জ্জামান টকি, পিআইও মাইদুল ইসলাম তার সাথে উপস্থিত ছিলেন।

January 19, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে গভির রাতে নির্বাহী অফিসারের শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০২:১৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫