ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

রাণীনগরে দেড় বছর পর ওএমএস চাল বিক্রি শুরু

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৩৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ২৮৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে দেড় বছর পর ওএমএস চাল বিক্রি শুরু

নওগাঁর রাণীনগরে দেড় বছর পর খোলা বাজারে ওএমএস’র চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার উপজেলায় তিনটি ওএমএস ডিলার দোকানের মাধ্যমে এ চাল বিক্রি শুরু করা হয়। দীর্ঘদিন পর এই কার্যক্রম চালু হওয়ায় নিম্নআয়ের মানুষের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। নিম্নআয়ের মানুষেরা জানান, বাজারে দিন দিন চালের দাম বেড়েই চলেছে। এর মধ্যে বাজারের দামের চাইতে ওএমএস দোকানে অর্ধেক দামে (৩০ টাকা কেজি) চাল পাওয়া যাচ্ছে। এতে করে অসহায় দুস্থ ও নিম্নআয়ের মানুষের উপকৃত হবেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা ওএমএস’র তিনটি ডিলার। উপজেলা বাসস্ট্যান্ড, রেলগেট ও সিম্বা বাজারে তিনটি ডিলার দোকানের মাধ্যমে ওএমএস চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। তিনটি ডিলার দোকানে প্রতিদিন দুই মেট্রিকটন করে চাল বরাদ্দ। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন বাদে এ চাল বিক্রির কার্যক্রম চলবে।

সিম্বা বাজারে ওএমএস দোকানে চাল কেনার সময় জাম্মাদ আলী বলেন, বাজারে মোটা চাল ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে কিনতে হয়। সেখানে ওএমএস দোকানে আমরা ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছি। আমি ওএমএস চালের দোকান থেকে বাড়িতে খাওয়ার জন্য ৩০ টাকা কেজিতে চাল কিনতে পেরে অনেক খুশি। এই কার্যক্রম সারা বছর চালু রাখার দাবি তার।

সিম্বা বাজারের ওএমএস ডিলার শাকিল প্রামানিক বলেন, প্রথম দিনেই চাল কিনতে দোকানে ক্রেতারা ব্যাপক ভিড় করছে। আমরা চেষ্টা করছি সুশৃঙ্খলভাবে চাল বিক্রির কার্যক্রম চালিয়ে যেতে।

রাণীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর উপজেলায় ওএমএস চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওএমএস দোকান খোলা থাকবে। এলাকার অসহায়, দুস্থ, নিম্নআয়ের মানুষসহ সকল শ্রেণি পেশার মানুষ তিনটি ডিলার দোকান থেকে ৩০ টাকা কেজি দরে প্রতিদিন একজন সর্বচ্চো ৫ কেজি চাল কিনতে পারবেন।

January 14, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে দেড় বছর পর ওএমএস চাল বিক্রি শুরু

আপডেট সময় : ০৩:৩৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫