ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার তেঁতুলিয়ায় জুয়ার আসরে অভিযান, ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রি, প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

মান্দায় ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ১৯৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন

নওগাঁর মান্দায় আওয়ামী ক্যাডারদের দখলে থাকা বিলমান্দার খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্তের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বাদলঘাটা স্কুলবাজারে ভূমিহীন ও অসহায় কৃষকের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা বলেন, বিলমান্দাতে বিপুল পরিমাণ খাস সম্পত্তি রয়েছে। প্রকৃত ভূমিহীন না হলেও ক্ষমতার প্রভাব খাটিয়ে বিলের খাস সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন আওয়ামী লীগের ক্যাডারেরা। বিষয়টি তদন্তসহ প্রভাবশালীদের চিহ্নিত করে লিজ বাতিলসহ প্রকৃত ভূমিহীনদের মাঝে খাস সম্পত্তি বন্দোবস্তের ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।

কোঁচড়া গ্রামের বাসিন্দা এনামুল হক বলেন, পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মাহাবুর রহমান ও একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে থাকা একটি চক্র ওই বিলের অন্তত শতাধিক বিঘা সম্পত্তি ভোগদখল করছেন। এরা সবাই পরানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা ও প্রভাবশালী ব্যক্তি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিলমান্দার খাস সম্পত্তি লিজ নেয়। এতে করে প্রকৃত ভূমিহীনরা বঞ্চিত হন।

বাদলঘাটা গ্রামের বাসিন্দা এমদাদুল হক বলেন, আওয়ামী লীগের এসব ক্যাডারেরা খাস সম্পত্তি টিকিয়ে রাখতে বিএনপিনেতা ডা. ইকরামুল বারী টিপুকে ইন্ধনদাতা অ্যাখ্যায়িত করে অপপ্রচারে লিপ্ত হয়েছেন। ভূমিহীনদের ন্যায্য দাবিকে রাজনৈতিক রঙ লাগাতে উঠেপড়ে লেগেছেন আওয়ামী ভূমিদস্যুরা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল স্কুলবাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৩:০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫