ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে সরকারি রাস্তা, সংখ্যালঘুর সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ২৭০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে সরকারি রাস্তা, সংখ্যালঘুর সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীতে সরকারি রাস্তা, সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি এবং খাস জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বেলা ১২টায় নগরীর লক্ষ্মীপুর মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কিছু ব্যক্তি লক্ষ্মীপুর মোড় সংলগ্ন যাত্রী ছাউনির উত্তর-পূর্ব কোণে অবস্থিত সরকারি রাস্তা, খাস খতিয়ানভুক্ত সম্পত্তি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল করে তিনতলা ভবন নির্মাণ করা হচ্ছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নকশা অনুমোদন না করলেও গায়ের জোরে এই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন রফিকুল আলম রেবেলসহ কয়েকজন ব্যক্তি।

মানববন্ধনে বক্তব্য রাখেন- রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের সাবেক জিএস আব্দুল মোতালেব মিঠু, সাবেক জিএস জহুর সাঈদ বিদ্যুৎ, নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন প্রমুখ।

বক্তারা বলেন, ৫ আগস্টের পরে চিহ্নিত গুন্ডাপান্ডা লোকচক্ষুর আড়ালে গেলেও তাদের রেখে যাওয়া সন্ত্রাসী ও দোসররা এখনো বীরদর্পে অপকর্ম করে যাচ্ছে। তারই জ্বলন্ত উদাহরণ এভাবে অবৈধ ভবন নির্মাণ। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কোন আইনানুগ ব্যবস্থা না নিয়ে সময়ক্ষেপণ করছে। এর ফলে সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগের বিষয়ে রফিকুল আলম রেবেল বলেন, আমি কারও জমি দখল করিনি। আমার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে মানববন্ধন করে। এখন বিস্তারিত বলব না। আমি সংবাদ সম্মেলন করে বিস্তারিত বলব।

January 8, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে সরকারি রাস্তা, সংখ্যালঘুর সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৩:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫