ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ গোমস্তাপুরের রামদাস বিল সাজাতে ১ হাজার ৫০০ তালগাছ বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে সাপাহারে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার লালপুরে মাদক ও সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬; ১০৬ পিস ইয়াবা, ৬৮ সিম ও ৯ মোবাইল উদ্ধার শিবগঞ্জে ৩৪ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো গুণী প্রধান শিক্ষক নির্বাচিত স্বপ্না রানী নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার

রাজশাহীতে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টেরের উদ্বোধন

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ২৯৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টেরের উদ্বোধন

রাজশাহীতে তারুণ্যের উৎসব উপলক্ষে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

খেলোয়াড়দের সাথে পরিচিতি ও মতবিনিময়ের সময় তিনি বলেন, ভালো খেলোয়াড় হতে হলে অবশ্যই শারীরিক শক্তির পাশাপাশি খেলার প্রতি মনসংযোগ বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে অনুশীলনের কোন বিকল্প নেই। ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট দক্ষ খেলোয়াড় তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী খেলাটি খুলনা বিভাগ ও ঢাকা নর্থ এর মধ্যে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুব উন্নয়ন অধিদপ্তরের রাজশাহীর উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব, পবা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জাহিদ হাসান, বিসিবির অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের নির্বাচক নাদিফ চৌধুরী, সহকারী ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টেরের উদ্বোধন

আপডেট সময় : ০২:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫