ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

রাজা বিরাট আদিবাসী পল্লিতে হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:৩৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ২৭০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজা বিরাট আদিবাসী পল্লিতে হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজা বিরাট গ্রামের আদিবাসী পল্লিতে হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম, রাজশাহী।

মানববন্ধনে বক্তারা বরেন, গত শুক্রবার (৩ জানুয়ারি) রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের নেতৃত্বে রাজা বিরাট আদিবাসী পল্লিতে হামলা হয়। এ সময় অনেকেই নির্যাতনের শিকার হন। এরমধ্যে ফিলোমিনা হাঁসদা নামের এক আদিবাসী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন ওই আদিবাসী পল্লির সবাই নিরাপদ অবস্থায় রয়েছেন।

বক্তারা বলেন, আগে রাজা বিরাট গ্রামে অনেক সাঁওতাল পরিবার ছিল। স্বাধীনতার পর থেকে সাঁওতালদের প্রায় ২৫০ বিঘা নানাভাবে দখলে নিয়েছে প্রভাবশালী ভূমিদস্যুরা। সেই কারণে সেখান থেকে অনেক সাঁওতাল পরিবার নিয়ে অন্য জায়গায় চলে গেছে। এই সুযোগে চেয়ারম্যান রফিকুল ইসলাম জমি দখলের পাঁয়তারা করছেন। চেয়ারম্যান ও তার লোকজন পরিকল্পিতভাবে ব্রিটিশ সরেনের মাকে মারধর করেছে এবং তাদের বাড়িতে আগুন দিয়েছে।

মানববন্ধন থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ছোটন সরদার। বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, আদিবাসী নেতা গণেষ মার্ডি, বিমল চন্দ্র রাজোয়াড়, আন্ডিয়াস বিশ্বাস, শান্তা বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য, ওই আদিবাসী পল্লিতে হামলার ঘটনায় শনিবার চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার ভাইসহ ছয় জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী নারীর ছেলে জুলিয়াস সরেন। রফিকুল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। হামলার ঘটনার পর দিন তাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

January 6, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজা বিরাট আদিবাসী পল্লিতে হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

আপডেট সময় : ০২:৩৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫