ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে লালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মেয়েদের বিয়ের বয়স ১৬ ও ছেলেদের ১৮ বছর করার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন আটোয়ারীতে বহুবাঁধ প্রকল্পের সুবিধাভোগীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু পঞ্চগড় পৌরসভার পরিচ্ছন্নতায় এমপি নওশাদ জমিরের উদ্যোগে ২৭ ডাস্টবিন বিতরণ পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের গুরুদাসপুরে নারীকে ধ/র্ষ/ণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ জন আটক, দুই ড্রাম ট্রাক জব্দ খবরে নজর জেলা প্রশাসকের, ১০ বছর পর হুইলচেয়ারে ঘরের বাইরে ঝমেলা চলন্ত ট্রেন থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪

বড়াইগ্রামে থার্টিফাস্ট পালনের সময় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৩৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ৩৩৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়াইগ্রামে থার্টিফাস্ট পালনের সময় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে থার্টিফাস্ট পালনের সময় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে ইসতিয়াক হোসেন (১৬) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার বনপাড়া পৌর শহরের অফিস পাড়ায় এই ঘটনা ঘটে। ইসতিয়াক বনপাড়া পৌরশহরের কালিকাপুর মহল্লার ইকবাল বাবুর ছেলে এবং বনপাড়া সেন্ট যোশেফস্ স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুরমু।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, থার্টিফাস্ট নাইট পালনের জন্য ইসতিয়াক তার বন্ধু অনি’র বাড়ি পৌর শহরের অফিসপাড়ায় যায়। সেখানে অনি’র দাদা শফিউল্লাহ ওরফে শফি ইঞ্জিনিয়ারের বাড়ির তিন তলায় বন্ধুদের সাথে গান-বাজনা ও খাবারের আয়োজন করা হয়। রাত সাড়ে ১১টার দিকে ইসতিয়াক পাশের ছাদে যাওয়ার জন্য লাফ দিলে পা পিছলে নীচে পড়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুরমু জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইগ্রামে থার্টিফাস্ট পালনের সময় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০২:৩৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫