ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

রাজশাহী পুলিশ লাইনস্ স্কুলে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধস্তাধস্তি

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:৩০:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ২৬০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী পুলিশ লাইনস্ স্কুলে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধস্তাধস্তি

রাজশাহীতে অবস্থিত শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের রুমের তালা ভেঙে ড. গোলাম মওলাকে পুনরায় তার কক্ষে বসিয়ে দিয়েছেন কলেজটির একাংশের শিক্ষার্থীরা। এ নিয়ে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টার সময় কলেজে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা ১১ টায় ধস্তাধস্তি ঘটনার আগে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলামের কাছে অধ্যক্ষের রুমের চাবি চাইলে তিনি জানান, কলেজ কমিটির সভাপতি আরিএমপির কমিশনারের অনুমতি ছাড়া তিনি চাবি দিতে পারবেব না। পরে শিক্ষার্থীরা অধ্যক্ষের রুমের তালা ভেঙে ফেলে। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই শিক্ষার্থীদের গ্রেপ্তার করার চেষ্টা করে। কয়েকজনকে ধরে পুলিশের গাড়িতে তুললে কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ পুলিশের সাথে শিক্ষাথীদের ধস্তাধস্তি হয়। এ সময় শিক্ষার্থীদের রোষানালে পড়ে পুলিশ। মেইন গেট বন্ধ করে দিয়ে বাঁশ নিয়ে পুলিশের দিকে তেড়ে যান শিক্ষার্থীরা।

গত ৫ আগস্টের পর শিক্ষার্থী ও শিক্ষকদের চাপের মুখে কলেজের অধ্যক্ষ ড. গোলাম মওলাকে অপসারণের নির্দেশ দেন আরএমপির তৎকালীন পুলিশ কমিশনার। এই ঘটনার আদালতের আশ্রয় নেন অধ্যক্ষ গোলাম মওলা। গত ১৫ ডিসেম্বর তার পক্ষে রায় ঘোষণা করে আদালত। সোমবার সকালে তিনি আদালতের রায়ের কপি নিয়ে কলেজে আসেন অধ্যক্ষ হিসেবে যোগদান করতে। ওই সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে।

December 30, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী পুলিশ লাইনস্ স্কুলে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধস্তাধস্তি

আপডেট সময় : ০২:৩০:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪