ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে ধারালো অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:২৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ২৮৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ধারালো অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ ওয়াসিম আলী কিরন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এ সময় নূর ইসলাম বিষু (৩২) নামের একজন কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তার কিরন রাজশাহী মহানগরীর কার্ণহার থানার ডাইংয়ের হাট এলাকার আবু বাক্কারের ছেলে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শুক্রবার রাতে দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওয়াসিম আলী ও নূর ইসলাম পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ওয়াসিম আলীকে একটি অত্যাধুনিক ধারালো চাকুসহ ঘটনাস্থল থেকে আটক করে। অন্যজন পালিয়ে যায়।

পুলিশ জানায়, তারা দুজন ধর্তব্য অপরাধ সংঘটনের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। পলাতক আসামি নূর ইসলামকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। কিরনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

December 28, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ধারালো অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০২:২৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪