ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন আরএমপি’র পুলিশ কমিশনার

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:৪৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ৩০৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন আরএমপি’র পুলিশ কমিশনার

রাজশাহীতে অসহায়, দুস্থ, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝে শীতের কম্বল বিতরণ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তর প্রাঙ্গণে শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এক মহতী উদ্যোগের অংশ হিসেবে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য আরএমপির পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানবিক কার্যক্রমে আমাদের প্রতিশ্রুতি আগামীতেও অব্যাহত থাকবে। এই উদ্যোগটি বাস্তবায়ন করেছে আরএমপি ট্রাফিক বিভাগ। এতে সহযোগিতা করেছে জিসকা ফার্মাসিটিক্যালস লিমিটেড। অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সুবিধাভোগীরা আরএমপি ও জিসকা ফার্মাসিটিক্যালস-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজের অংশ হিসেবে আজকে এই শীতবস্ত্র বিতরণ করা হলো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আরএমপি’র বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমা ও পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষণ বানার্জী, পিপিএম, জিসকা ফার্মাসিটিউক্যালস লিমিটেডের ডেপুটি সেলস্ ম্যানেজার একরামুল হকসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

December 28, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন আরএমপি’র পুলিশ কমিশনার

আপডেট সময় : ০১:৪৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪