ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

ফেসবুক পোস্টে আ’লীগের মিথ্যাচারের প্রতিবাদ লালপুর থানা বিএনপির

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৩৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ৩৫০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেসবুক পোস্টে আ’লীগের মিথ্যাচারের প্রতিবাদ লালপুর থানা বিএনপির

বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা ষড়যন্ত্র মূলক পোস্টের প্রতিবাদ জানিয়েছেন নাটরের লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনর রশীদ (পাপ্পু) ও থানা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী। শনিবার (২৮ ডিসেম্বর) প্রেস বিজ্ঞপ্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানান তারা।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, হারুনুর রশীদ পাপ্পু বলেন তার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজে গত ২৬ ডিসেম্বর অপ-প্রচারমুলক একটি পোস্ট করা হয়। ফেসবুক পেজে যে ঘটনা গুলো উল্লেখ্য করা হয়েছে সেখানে তার সম্পৃক্ততার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক ও মানহানিকর। তিনি বলেন, আমার জীবদ্দশায় অর্জিত রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার লক্ষ্যে যে ফেসবুক পোষ্ট দেয়া হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি ও আমার দলের নেতাকর্মীরা ঐ ধরণের কোন ঘটনার সাথে সম্পৃক্ত থাকা তো দূরের কথা আমরা সেগুলোর সমর্থনও করি না।

মিথ্যা, বানোয়াট, আর মনগড়া তথ্য জাতির সামনে গুজব হিসেবে উপস্থাপন করে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে তারা বাংলাদেশ গুজবলীগে পরিনত হয়েছে। আমার বিরুদ্ধে এহেন পোস্টের মাধ্যমে তা আবারো প্রমাণ করলো। উক্ত পোস্টে উল্লেখিত ২০ টি পয়েন্টে কোথাও আমার কোন সম্পৃক্ততা নেই। কেউ যদি তা প্রমাণ করতে পারে আমার সম্পৃক্ততা আছে তাহলে আর আমি রাজনীতি করবো না। দীর্ঘ ১৭ বৎসর আওয়ামী সন্ত্রাসীরা সাধারণ মানুষের উপরে যে অমানুষিক নির্যাতন-নিপীড়ন ও চাঁদাবাজি করেছে ৫ আগস্ট এর পট পরিবর্তনের কারণে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে আমি আমার সামাজিক ও রাজনৈতিক দায়বদ্ধতার কারণে লালপুর উপজেলা প্রশাসনের সাথে থেকে মানুষকে ধ্বংসাত্মক কার্যক্রম থেকে নিবৃত্ত করার আপ্রাণ চেষ্টা করেছি এবং সফল হয়েছি।

আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও প্রোপাগান্ডা লালপুরের জনগণ মেনে নেবে না। আমার বিরুদ্ধে আনিত সকল মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে মানহানীর দায়ে বাংলাদেশ আওয়ামীলীগের বিরুদ্ধে মামলা রুজু করাও সময়ের দাবি বলে মনে করি। আশা করি আমার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজে কুৎসা রটনার ঘটনায় আমার দীর্ঘ দিনের অর্জিত সুনাম নষ্ট হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

লালপুর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সালামসহ যুবদলের নেতাকর্মীরা প্রতিবাদে বলেন, যেখানে আমাদের নেতা হারুনার রশিদ পাপ্পুর নেতৃত্বে মন্দির, গীর্জা, সংখ্যালঘুদের বাড়িঘর,ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিলাম, সেখানে আমাদের নেতার বিরুদ্ধে এমন মিথ্যাচার মেনে নেওয়া যায়না।

লালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: হায়দার আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাষ্টারসহ নেতাকর্মীরা প্রতিবাদে বলেন, আওয়ামীলীগের জন্ম হয়েছে মিথ্যাচারের মধ্যে দিয়ে, তারাতো মিথ্যাচার করবেই।
থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু রায়হানসহ নেতাকর্মীরা প্রতিবাদে জানান, আওয়ামীলীগের এধরণের মিথ্যাচার ও গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

উল্লেখ্য গত ২৬ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ পাপ্পুকে সন্ত্রাসী আখ্যা দিয়ে এবং বিভিন্ন ঘটনার নির্দেশকারী বলে একটি পোস্ট করা হয়।

December 28, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফেসবুক পোস্টে আ’লীগের মিথ্যাচারের প্রতিবাদ লালপুর থানা বিএনপির

আপডেট সময় : ০১:৩৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪