ঢাকা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

নাটোরে এক টাকায় স্বাস্থ্যসেবা প্রদান!

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:২৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ৩৩৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে এক টাকায় স্বাস্থ্যসেবা প্রদান!

নাটোরে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য ‘১ টাকায় স্বাস্থ্যসেবা’ প্রদান করা হয়েছে। এই কর্মসূচির আয়োজন করে নাটোর স্বার্থ রক্ষা কমিটি নামের একটি সংগঠন। সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে নাটোর স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত এই কার্যক্রমে চিকিৎসা সেবা প্রদান করেছেন নাটোর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাজেশ কুমার সাহা এবং বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আব্দুস সালাম শেখ।

এই ক্যাম্পে সেবা গ্রহণকারী রোগীরা জানান, শহরে ডাক্তার দেখাতে গেলে অনেক টাকা খরচ হয়। এই ক্যাম্পে তারা ১ টাকায় ডাক্তার দেখানো সহ ঔষধ পেয়ে খুব খুশী হয়েছেন।
ওসমান গণী নামে এক রোগী বলেন, দীর্ঘদিন ধরে চর্মরোগের সমস্যায় রয়েছেন। অর্থাভাবে ডাক্তার দেখাতে পারেননা। এখানে ১টাকায় ডাক্তার দেখালাম। তাদের পরামর্শ ও ব্যবস্থাপত্র অনুযায়ী এখন ঔসুধ খাবো।

জেসমিন আক্তার নামে অপর এক রোগী বলেন, শহরে ডাক্তার দেখাতে গেলেই অনেক টাকা খরচ হয়ে যায়। আমাদের গ্রামে শহরের ডাক্তারেরা এসেছে, তাই শুনে আসলাম। চিকিৎসা নেওয়ার পর ঐষধও দিয়েছে। এক টাকা দিয়ে টিকিট কেটেছিলাম। আর কোন টাকা লাগেনি। এমন আয়োজন মাঝে মধ্যেই হলে ভালই হয়।

বৃদ্ধা রহিমা বেগম বলেন, বেশ কিছুদিন ধরে পা ব্যথায় ভুগছি। এখানে এসে ডাক্তার দেখাতে পেরে খুব ভালো লাগছে। তারা আমাকে পরামর্শ দিয়েছেন, এখন কিভাবে চলতে হবে এবং কি ঔষধ খেতে হবে। ডাক্তারকে টাকা দিতে হয়নি।
ক্যাম্পে চিকিৎসা প্রদানকারী নাটোর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাজেশ কুমার সাহা বলেন, বিনা পয়সায় চিকিৎসা দিতে পেরে আমাদেরও ভাল লাগছে। রোগীরাও বেশ খুশী হয়েছেন। আরো সামাজিক প্রতিষ্ঠান এমন উদ্যোগ নিবেন বলে প্রত্যাশা করছি।

নাটোর স্বার্থ রক্ষা কমিটি সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ বলেন,প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। চিকিৎসাসেবা ছাড়াও বিনামূল্যে কয়েক ধরনের ওষুধ সরবরাহ করা হয়েছে। ভবিষ্যতে নাটোরের অন্যান্য উপজেলাতেও এই কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে।

নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন বলেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

December 28, 2024
নাটোরে এক টাকায় স্বাস্থ্যসেবা প্রদান!
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে এক টাকায় স্বাস্থ্যসেবা প্রদান!

আপডেট সময় : ০১:২৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪