ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড

সরকারের ক্লিয়ার ম্যাসেজ সংস্কারের আগে নির্বাচন নয়- ঠাকুরগাঁওয়ে উপদেষ্টা আসিফ ভূঁইয়া

মো: নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ২৭৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের ক্লিয়ার ম্যাসেজ সংস্কারের আগে নির্বাচন নয়- ঠাকুরগাঁওয়ে উপদেষ্টা আসিফ ভূঁইয়া

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুবও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের সকল প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে দিয়েছে ফ্যাসিবাদরা। তাই সংস্কার করা খুবই গুরুত্বপূর্ণ। আর শুধুমাত্র একটা নির্বাচন বা ভোটের জন্য এতো মানুষ প্রাণ দেইনি। জুলাই-আগস্টে দুই সহস্রাধিকের বেশি মানুষ জীবন দিয়েছে। ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। নিহত ও আহত পরিবারগুলো দেশের নানা সংস্কারের কথা বলেছেন আমরা সংস্কারের দাবীগুলো পূরণ করব। সরকারের ক্লিয়ার ম্যাসেজ হলো সংস্কারের আগে নির্বাচন নয়। সংস্কার শেষেই সরকার নির্বাচনের দিকে যাবো। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা ও উপজেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গণঅভ্যুত্থান যে এক দফা ছিল সে এক দফা স্বৈরাচারি শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে। বাংলাদেশের সকল প্রতিষ্টানগুলোকে প্রায় ধ্বংশ করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি সংস্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বালিয়াডাঙ্গীবাসী পৌরসভার দাবী করলে তিনি বলেন, পৌরসভা নিয়ে একটা রিভিও চলছে। দেশের কিছু পৌরসভা বাদ দিয়ে নতুন করে কিছু পৌরসভা করা হবে।

উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, আমাদের দেশে প্রায় ৪০ শতাংশ রাস্তা পাঁকা করণের বাকী আছে। এবং বালিয়াডাঙ্গী উপজেলাতে প্রায় ৩০ শতাংশ রাস্তা পাঁকা করণের বাকী আছে। বালিয়াডাঙ্গীকে যাতে দ্রুত জাতীয় পর্যায়ের সমপরিমানে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা কাজ করব। এছাড়াও শিক্ষার মান বৃদ্ধির জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টা ভবণ নির্মাণসহ যে কাজগুলো আছে এবং বালিয়াঙ্গীতে একটা লাইব্রেরি স্থাপনা করার জন্য এবং উপজেলা পরিষদকে স্থানীয় সরকারের পক্ষ থেকে ৫০ লাখ টাকা দেওয়া হবে। সামনের দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আওতাধীন যে কোন সমস্যা নিয়ে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে মন্ত্রণালয়কে জানাবেন আমরা বিশেষ গুরুত্ব আরোপ করব।

উত্তরবঙ্গকে নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিগত সরকারের আমলে উত্তরবঙ্গের জেলাগুলো উন্নয়নের দিক থেকে অবহেলিত ছিল। শুধুমাত্র কিছু কিছু জায়গায় উন্নয়ন সীমাবদ্ধ ছিল। যে অঞ্চলগুলো বৈষম্যশিকার হয়েছে অন্তবর্তীকালীন সরকার সেসব অঞ্চল গুলোকে বেশি গুরুত্ব দিবে। আমরা কিছু দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেবো। যা এ সরকারের মেয়াদ শেষ হলেও জনগণ সেগুলো সুফল ভোগ করবে। সরকারের যে সংস্কারের এজেন্ডা গণঅভ্যুত্থানে যারা শহিদ ও আহত হয়েছে তাদের যে চাওয়া-পাওয়া সে সংস্কার কার্যক্রমে একটি সুন্দর বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস।

এলজিইডি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, বৈষম্যের কারনে উত্তরাঞ্চল উন্নয়ন বঞ্চিত হওয়ার ঠাকুরগাঁও জেলার রাস্তা ঘাট, ব্রীজ কালভার্টের উন্নয়নের জন্য ১০০০ কোটির একটা প্রস্তাবিত প্রকল্পের প্রয়োজনীয়তার তুলে ধরেন। এছাড়াও এলজিইডি নন- ক্যাডার ডিপার্টমেন্ট হওয়ায় মাঠ পর্যায়ে কর্মকর্তারা বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছে। এছাড়াও নির্বাহী প্রকৌশলী উপজেলা ইঞ্জিনিয়ারদের জন্য গাড়ির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) লিজা বেগম, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
পরে ১০০০ দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

December 25, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সরকারের ক্লিয়ার ম্যাসেজ সংস্কারের আগে নির্বাচন নয়- ঠাকুরগাঁওয়ে উপদেষ্টা আসিফ ভূঁইয়া

আপডেট সময় : ০৪:০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪