ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

সাবেক এমপি আসাদের একদিনের রিমান্ড মঞ্জুর

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ৩৯৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক এমপি আসাদের একদিনের রিমান্ড মঞ্জুর

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য মোহা: আসাদুজ্জামান আসাদকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২২ ডিসেম্বর) রিমান্ড শুনানির জন্য দুপুরে তাকে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ তোলা হয়। রিমান্ড শুনানির পর প্রিজন ভ্যানে তোলার সময় একজন সাংবাদিক আসাদের কাছে জানতে চান কিছু বলবেন কি না? এ সময় আসাদ বলেন, ‘কিচ্ছু বলার নাই। অন্যায়ভাবে আছি। বিজয় হবেই, ইনশাল্লাহ।’ এ সময় সবার কাছে দোয়া চান আসাদ। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তিনি প্রিজন ভ্যানে ওঠেন।

গত ৬ অক্টোবর ঢাকায় গ্রেপ্তার হন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এরপর তাকে রাজশাহী জেলা ও মহানগরের সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে নগরের বোয়ালিয়া থানার একটি মামলায় তার রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। রোববার আবেদনের শুনানি হয়।

রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের এ মামলা তদন্ত করছেন নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একজন উপপরিদর্শক (এসআই)। তিনি আদালতে আসাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। তবে শুনানি শেষে আদালতের বিচারক ফয়সাল তারেক একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আদালত পুলিশের পরিদর্শক আবদুর রফিক বলেন, সাবেক সংসদ সদস্য মোহা: আসাদুজ্জামান আসাদের আইনজীবীরা তার জামিনের আবেদন করেছিলেন। তবে আদালত তা নামঞ্জুর করেছেন।

December 22, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাবেক এমপি আসাদের একদিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় : ০৩:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪