ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

বাগাতিপাড়ায় বিএনপি নেতা রশিদ চৌধুরির বাড়িতে দুর্বৃত্তদের গুলি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ৩৯১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বিএনপি নেতা রশিদ চৌধুরির বাড়িতে দুর্বৃত্তদের গুলি

নাটোরের বাগাতিপাড়ায় আব্দুর রশিদ চৌধুরি নামে এক বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরির বাড়িতে এই গুলি বর্ষনের ঘটনা ঘটে। রশিদ চৌধুরি উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তিপুর এলাকার মৃত বদিউর রহমানের ছেলে।

বিএনপি নেতা রশিদ চৌধুরি জানান, সোমবার দিবাগত রাত ১ টার দিকে তার পরিবারের ৪ জন সদস্য সবাই গভীর ঘুমে ছিলেন। হঠাৎ গুলির শব্দে ঘুম ভেঙ্গে যায়। গুলি শব্দ শুনে তারা বাড়ির ভেতরে ছুটাছুটি শুরু করেন। কিছুক্ষণ পর গুলি থেমে যায় এবং দুর্বৃত্তরা পালিয়ে যায়।
জয়ন্তিপুর বাজারের নাইট গার্ডের বরাত দিয়ে রশিদ চৌধুরি আরো জানান, দুই মোটর সাইকেল যোগে মোট ৬ জন দুর্বৃত্ত তার বাড়িতে গুলি চালিয়ে মালঞ্চি বাজারের দিকে চলে যায়। পরে থানা পুলিশকে জানালে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনা স্থল থেকে দুটি পিস্তলের তাজা গুলি ও ৭ টি খালি খোসা উদ্ধার করেন। এঘটনায় ওই নেতার বাড়ির থাই গ্লাস ও ঘরের দেওয়াল ফুটো হয় এবং জানালার গ্রিল বাকা হয়েছে। বিএনপি নেতা রশিদের ধারণা আতঙ্ক ছড়ানোর জন্য তার বসত ঘরের কাঁচের জানালায় গুলি চালানো হয়েছে । যারা এ ঘটনার সঙ্গে জড়িত সুষ্ঠু তদন্তের সাপেক্ষে তাদেরকে বের করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতাও কামনা করেন তিনি।

বাগাতিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনসার আলী বলেন, রাতেই ঘটনার খবর জানতে পেয়েছেন। ভোর রাতে ঘটনাস্থলে ছুটে আসেন। এঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। তিনি ঘটনার সুষ্ঠ তদন্ত সহ জড়িতদের সনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি অমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আলামত সংগ্রহ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে এই ঘটনায় প্রতিবাদে উপজেলা বিএনপির পক্ষ থেকে একটা প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

December 17, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বিএনপি নেতা রশিদ চৌধুরির বাড়িতে দুর্বৃত্তদের গুলি

আপডেট সময় : ০৮:০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪