ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি রাজশাহীতে প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্যকারী যুবক আটক অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২ রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার

কেশরহাট স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক-সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ৪৮৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেশরহাট স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক-সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুজ্জামান ও ম্যানজিং কমিটির সাবেক সভাপতি রুস্তম অালী প্রামানিকের বিরুদ্ধে চাকুরি, মার্কেট ভাড়া দেওয়ার নাম করে টাকা আত্মসাত ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। মোহনপুর উপজেলার কেশরহাট এলাকার আজহারুল ইসলাম নামের এক ব্যক্তি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহী চেয়ারম্যান, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুজ্জামান দায়িত্ব নেওয়ার পর সরকারী বরাদ্দ ১৫ লাখ টাকা, বিদ্যালয়ের একাউন্টে থাকা ৬ লাখ ৪৫ হাজার টাকা, বিদ্যালয়ের দুইটি মার্কেটের ভাড়ার ১ লাখ ৫০ হাজার টাকা স্কুলের উন্নয়নমূলক কাজের নাম করে টাকাগুলো উত্তোলনের পর আত্মসাৎ করেন। এছাড়াও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুজ্জামান বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুস্তম অালী প্রামানিকের যোগসাজশে কেশরহাট গ্রামের মাহমুদ হাসানকে পিয়ন পদে চাকরি দেওয়ার নাম করে ১২ লাখ নিয়ে আত্মসাৎ করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুজ্জামান ও স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি রুস্তম অালী প্রামানিক মিলে ক্ষমতার দাপট খাঁটি বিদ্যালয়ের দুইটি মার্কেটের দোকানঘর ভাড়া দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুজ্জামান স্কুল ফাঁকি দিয়ে ঠিকাদারি লাইসেন্স করে কেশরহাট পৌরসভার সাবেক মেয়র শহিদুজ্জামান শহীদের ছত্রছায়ায় নিজের ভাটার নিন্মমানের ইট দিয়ে পৌরসভার রাস্তা সংস্কারের নামে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

কেশরহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুজ্জামান বলেন, আমি স্কুলের সহকারী প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত হওয়ার কারণে স্কুলের কার্যক্রম অব্যাহত রাখতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি। আমার বিরুদ্ধে কোনো আর্থিক কেলেঙ্কারি বা অনিয়মের অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না। যেহেতু অভিযোগ দায়ের করা হয়েছে। সেটি তদন্ত করলে আসল তথ্য বের হয়ে আসবে।
স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি রুস্তম অালী প্রামানিক জেল-হাজতে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স্কুলের ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি ও মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা বলেন, এখন পর্যন্ত অভিযোগ কপি হাতে আসেনি। হয়-তো ডাক ফাইলে থাকতে পারে। অভিযোগটি দেখার পর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. অলিউল আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

December 15, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কেশরহাট স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক-সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

আপডেট সময় : ০২:০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪