ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার সিংড়ায় ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে কু’পিয়ে হ/ত্যার অভিযোগ, স্বামী আটক মান্দায় এতিমখানার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা সামান্য বৃষ্টিতেই ধস, গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে নিয়ে প্রশ্ন তিন দফা দাবিতে আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকরা, শুরু ফটক সভা বরেন্দ্রকে স্মার্ট কৃষি অঞ্চলে গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান বিএমডিএ চেয়ারম্যানের উত্তরাঞ্চলে প্রথমবার শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে বিশেষ উদ্যোগ, রাজশাহীতে তিন দিন বিনামূল্যে স্ক্রিনিং বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে এসএসএসের ১,২৫০টি গাছের চারা বিতরণ

১৩ বন্দী নিয়ে ফের চালু শেরপুর জেলা কারাগার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ২০২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৩ বন্দী নিয়ে ফের চালু শেরপুর জেলা কারাগার

দীর্ঘ ৪ মাস বন্ধের পর ১৩ বন্দীকে নিয়ে ফের চালু হলো শেরপুর জেলা কারাগার। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে আদালত থেকে পাওয়া ১৩ বন্দিকে নিয়ে সীমিত পরিসরে কারাগার সচল করার মাধ্যমে কারাগাররকেন্দ্রীক নানা সমস্যা-সংকটের নিরসন হয়েছে। বৃহস্পতিবার রাতে নবাগত জেল সুপার মো. শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

করাগার সুত্রে জানা গেছে গেলো ৫ আগষ্ট কয়েক হাজার দুর্বৃত্তদের হামলায় অকার্যকর হয়ে পড়ে জেলা কারাগার। পরে গণপূর্ত বিভাগের মাধ্যমে কারাগারের সংস্কার কাজ শুরু হয় প্রায় এক কোটি ৬০ লাখ টাকা ব্যায়ে। সংস্কার কাজ ইতোমধ্যে ৮০ ভাগ শেষ হয়েছে। সিসি ক্যামেরা স্থাপনসহ দুটি প্রাক্কলনের কাজ এখনো বাকি রয়েছে। তবে শেরপুরের বন্দীদের জামালপুরে আনা-নেওয়াসহ নানা বাড়তি ঝামেলার বিষয়টি বিবেচনা করে পূর্ণাঙ্গ সংস্কার কাজ শেষ না হলেও প্রাথমিক পর্যায়ে ও সীমিত পরিসরে কারাগারটি সচল করা হয়েছে। এখন থেকে নতুন বা পুরাতন মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের এ কারাগারেই রাখা হবে বলে জানান কারা কর্তৃপক্ষ। এছাড়া পর্যায়ক্রমে সংশ্লিষ্ট মামলার প্রতি ধার্য তারিখে জামালপুরে থাকা বন্দিদের শেরপুর কারাগারে আনা হবে। আর এরমধ্যে দিয়েই পূর্ণাঙ্গভাবে শুরু হবে কারাগারের কার্যক্রম। এদিকে সীমিত পরিসরে কারাগার সচল করার আগে সংস্কারকৃত কারাগার পরিদর্শন করেছেন, শেরপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ। এসময় অন্যান্য বিচারকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ওইদিন বিকেলেই দুর্বৃত্তরা শেরপুর জেলা কারাগারে হামলা চালায়। ওইসময় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করলে কারাগার থেকে পালিয়ে যায় সাজাপ্রাপ্তসহ নানা গুরুতর অভিযোগের মামলার প্রায় ৫১৮ কারাবন্দি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১৩ বন্দী নিয়ে ফের চালু শেরপুর জেলা কারাগার

আপডেট সময় : ০৪:১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪