ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

মান্দায় গভীর নলকূপের ঘরে তালা সেচ সংকটে আলুর আবাদ

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ৩২৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় গভীর নলকূপের ঘরে তালা সেচ সংকটে আলুর আবাদ

নওগাঁর মান্দা উপজেলার দেবীপুর মৌজায় একটি গভীর নলকূপ জবরদখল করে ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে কয়েকব্যক্তি। এতে ওই মাঠের অন্তত ২৭০ বিঘা জমিতে লাগানো আলুর আবাদে সেচ সংকট দেখা দিয়েছে। কৃষকেরা বলছেন, দেবীপুর মাঠে অন্তত ১০দিন আগেই আলুর বীজ রোপণ কাজ শেষ হয়েছে। বরেন্দ্র অঞ্চলের জমিতে বীজ রোপণের এক সপ্তাহের মধ্যেই সেচ দিতে হয়। কিন্তু এখন পর্যন্ত গভীর নলকূপটি চালু হয়নি। সময়মত সেচকাজ না হলে ক্ষতির মুখে পড়বেন মাঠের কৃষকেরা।

গভীর নলকূপের অপারেটর আলতাজ উদ্দিন বলেন, ‘দেবীপুর মাঠে আমাদের ৫০ বিঘা ফসলি জমি রয়েছে। প্রায় ১০ বছর আগে আমার ব্যক্তিমালিকানার জমিতে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। ওই সময় থেকে আমি অপারেটরের দায়িত্ব পালন করছি।’
অপারেটর আলতাজ উদ্দিন অভিযোগ করে বলেন, হঠাৎ করে দু’সপ্তাহ আগে চৌবাড়িয়া গ্রামের মোহাম্মদ আলী, আসাদ আলী, আশরাফুল ইসলামসহ কয়েকব্যক্তি জবরদখল করে গভীর নলকূপের ঘরে তালা ঝুলিয়ে দেয়। বিষয়টি নিরসন করে গতকাল বৃহস্পতিবার দুপুরে সেখানে বিদ্যুৎ সংযোগ দেয় বিএমডিএ কর্তৃপক্ষ। ওইদিন রাত ৮টার দিকে মোহাম্মদ আলীর নেতৃত্বে গভীর নলকূপের ঘরে আবারও তালা ঝুলিয়ে দেওয়া হয়।

মাঠের কৃষক শফিকুল ইসলাম বলেন,‘আমি ১০দিন আগে ওই মাঠের ৮ বিঘা জমিতে আলুর চাষ করেছি। বরেন্দ্র অঞ্চলের মাটি হওয়ায় জমিতে আর্দ্রতা নেই। এ কারণে রোপণের ৫ থেকে ৬ দিনের মধ্যে সেচের প্রয়োজন ছিল। কিন্তু এখন পর্যন্ত নলকূপটি চালু হয়নি। সময়মত সেচ না হলে আলুর চারা গজানোর পরিমাণ কমে যাবে। ফলন বিপর্যয়ের মুখে পড়তে হবে।
এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ আলীর সঙ্গে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

মান্দা বিএমডিএ’র সহকারী প্রকৌশলী এসএম মিজানুর রহমান বলেন, জটিলতা নিরসন করে গতকাল বৃহস্পতিবার ওই নলকূপে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। কিন্তু মোহাম্মদ আলী ও আসাদ আলীসহ কয়েকব্যক্তি আবারও তালা ঝুলিয়ে দিয়েছে কেন তা আমার বোধগম্য নয়। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

December 13, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় গভীর নলকূপের ঘরে তালা সেচ সংকটে আলুর আবাদ

আপডেট সময় : ০২:০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪